হোম
অপরাধ

সান্তাহারে অটোরিকশা মালিক সমিতি সংগঠনের নামে চাঁদা আদায়ের অভিযোগ।

মিরু হাসান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ

ফাইল ছবি

বগুড়ার আদমদীঘির সান্তাহারে অনুমোদন ছাড়াই অটোরিকশা মালিক সমিতির কার্যক্রম পরিচালনা এবং শ্রমিকদের কাছ থেকে বিভিন্ন নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, আদমদীঘি উপজেলা ব্যাটারিচালিত অটোরিকশা মালিক সমিতি নামের একটি সংগঠনের বিরুদ্ধে সদস্য ভর্তি বাবদ ৩০০ টাকা, সিরিয়ালে ২০ টাকা৷ এছাড়াও মালিকের বই ফি ৫০০ ও চালক লাইসেন্স বই ফি ২০০ টাকা করে নেওয়া হচ্ছে। সংগঠনটি সান্তাহার কার্যালয় মুক্তিযোদ্ধা মার্কেট থেকে পরিচালিত। প্রতিনিয়ত সান্তাহার পৌর শহরের ঘোড়াঘাট, মালশন, দোগাছী ও স্টেশন রোড স্ট্যান্ডে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এ অর্থ আদায় চলছে। প্রায় ৬০০ অটোরিকশা শ্রমিকের কাছ থেকে নিয়মিত অর্থ সংগ্রহ করা হলেও এসব টাকার আয়-ব্যয়ের কোনো হিসাব শ্রমিকদের জানানো হয় না বলে অভিযোগ। এ নিয়ে পুলিশ প্রশাসন থেকেও নেওয়া হয়না আইনগত কোন পদক্ষেপ।

জানা যায়, সারাদেশের আঞ্চলিক সড়ক ও মহাসড়কে পরিবহন খাতে কোনো ধরনের চাঁদাবাজি না করার বিষয়ে সরকারের কঠোর সতর্কতা রয়েছে। তবে সরকারি নির্দেশনা উপেক্ষা করে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বিভিন্ন স্থানে সংগঠনের নামে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নিয়মিত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, আদমদীঘি উপজেলা ব্যাটারি চালিত অটোরিকশা মালিক সমিতির নামে সান্তাহার কার্যালয়ে সংগঠনটি অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে।

সংগঠনটির কার্যক্রমে সান্তাহার পৌরসভার, আদমদীঘির, অনুমোদনবিহীন ভুয়া লাইসেন্স বই ও নেমপ্লেট ব্যবহারের অভিযোগও রয়েছে। সান্তাহার পৌর শহরের ঘোড়াঘাট স্ট্যান্ড, মালশন স্ট্যান্ড, দোগাছী স্ট্যান্ড ও স্টেশন রোডে সংগঠনের নাম ব্যবহার করে প্রকাশ্যে অর্থ আদায় করা হচ্ছে।

সংগঠনটির সদস্য হতে ৩০০ টাকা এবং সিরিয়ালে গাড়ি চালানোর জন্য প্রতিটি অটোরিকশা থেকে ২০ টাক ও  মালিকের বই ফি ৫০০ ও চালক লাইসেন্স বই ফি ২০০ টাকা করে নেওয়া হয়। প্রায় ৬০০ সদস্য নিয়ে সংগঠনটি পরিচালিত হচ্ছে।

সদস্য ভর্তি, অর্থ আদায়সহ সংগঠনের বিভিন্ন কার্যক্রম শুভ নামের এক অটোরিকশা মালিক সমিতির ক্যাশিয়ারের মাধ্যমে পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে। শুধু তাই নয় শ্রমিকদের কাছ থেকে নিয়মিত অর্থ নেওয়া হলেও বিভিন্ন উৎসব, ধর্মীয় অনুষ্ঠান কিংবা শ্রমিকদের কল্যাণে সংগঠনের পক্ষ থেকে তেমন কোনো আর্থিক সহায়তা দেওয়া হয় না। এতে সংগঠনের কার্যক্রম ও আদায়কৃত অর্থের ব্যবহার নিয়ে জনমনে চলছে ব্যাপক সমালোচনা। বিষয়টি স্থানীয়ভাবে অনেকেরই জানা থাকলেও এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। ফলে অনুমোদনহীন সংগঠনের নামে অর্থ আদায়ের বিষয়টি নিয়ে প্রশ্নও উঠেছে। এ বিষয়ে প্রশাসনের যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

এ বিষয়ে অটোরিকশা মালিক সমিতির ক্যাশিয়ারের শুভ জানান, পৌরসভার লাইসেন্স পরিদর্শক আলমের অনুমতি নিয়ে কার্যক্রম চালানো হয়েছে বর্তমানে সেটি বন্ধ। এখনো
সিরিয়াল ও ভর্তি নেওয়া ও রেজিষ্ট্রেশন থাকার বিষয়ে জিজ্ঞেসা করতেই তিনি প্রসঙ্গটি এড়িয়ে যান।
সান্তাহার পৌরসভার মুখপাত্র ও সহকারী প্রকৌশলী
মনিরুজ্জামান তালুকদার জানান, পৌরসভার নাম ব্যবহার করে চাঁদা আদায়ের সুযোগ নেই৷ আমরা পৌরসভা থেকে কোন লাইসেন্স বা বই ইস্যু করেনি৷

বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম জানান, বিষয়টি খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।##

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও পৌরসভার উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে ঠিকাদারদের সঙ্গে মতবিনিময়।
রংপুর 4 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত।
রংপুর 7 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষকদের ক্রেস্ট ও সনদ দিয়ে সংবর্ধনা।
রংপুর 7 hours আগে

সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার ডিলার ও খুচরা দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান।
আইন-বিচার 7 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ধানক্ষেত থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার।
দুর্ঘটনা 9 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত।
রংপুর 9 hours আগে

সান্তাহারে অটোরিকশা মালিক সমিতি সংগঠনের নামে চাঁদা আদায়ের অভিযোগ।
অপরাধ 9 hours আগে

সিরাজগঞ্জের কাজিপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির আহ্বান।
রাজশাহী 10 hours আগে

সিরাজগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালকসহ পৃথক দুই লাশ উদ্ধার।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লার খনিতে স্থায়ীদের নিয়োগের দাবিতে মানববন্ধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক