হোম
অপরাধ

বগুড়ার আদমদীঘিতে জলমহাল ইজারার ১২ লাখ টাকা নিয়ে উধাও।

মিরু হাসান,স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৮:২৮ অপরাহ্ণ

ফাইল ছবি

বগুড়ার আদমদীঘি উপজেলায় চলতি বছরে জলমহাল ইজারা ম্যানুয়াল পদ্ধতিতে ১ম ও ২য় দফায় ডিসিআর ও চুক্তিনামা ফি বাবদ ১২ লাখ টাকা জমা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে উপজেলা সহকারি কমিশনার ভুমি অফিসের ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী ইব্রাহিমের বিরুদ্ধে। এদিকে জলমহাল ইজারার প্রায় ৪ মাস অতিবাহিত হলেও উপজেলা জলমহাল কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম ও সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলামের পক্ষ থেকে ওই টাকা উদ্ধারে দৃশ্যমান কোন পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।

তাছাড়া ইজারা গ্রহীতারা টাকা জমা দেওয়ার পর ডিসিআর, চুক্তিনামা ও পুকুরের দখল না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছে একাধিক লীজ গ্রহিতারা। এদিকে রহস্যজনক কারণে প্রায় দেড় মাস ধরে অফিসের কর্মচারি ইব্রাহিম খলিলুল্লাহ তার নিজ কর্মস্থলে না আসায় অসন্তোষ বিরাজ করছে লীজ গ্রহিতাদের মাঝে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, আদমদীঘি উপজেলা জলমহাল কমিটি বাংলা ১৪৩৩ হতে ১৪৩৫ সন পর্যন্ত তিন বছরের জন্য মৎস্যজীবি সমবায় সমিতির মাধ্যমে সরকারি জলমহাল ইজারার জন্য চলতি সনের এপ্রিল মাসের প্রথম দিকে দরপত্র আহবান করেন। ওই দরপত্রে মৎস্যজীবি সমবায় সমিতির মাধ্যমে ১০ পুকুর প্রথম দফায় ইজারা প্রদান করা হয়। এরপর গত মে মাসে দ্বিতীয় দফায় জলমহাল ইজারার জন্য দরপত্র আহবান করেন উপজেলা জনমহাল ইজারা কমিটি।

খোঁজ নিয়ে জানা গেছে, দ্বিতীয় দফার দরপত্রে ৮১ টি সিডিউল দাখিল হয়। জলমহাল ইজারা কমিটি দরপত্র যাচাই বাছাই করে ৬৬ টি পুকুরের দরপত্র অনুমোদন দেন। সেই মোতাবেক ইজারা কমিটি কর্তৃক অনুমোদিত ৬৬টি পুকুর ইজারা প্রাপ্তদের ডিসিআরের ও চুক্তিনামার কাগজাদি বাবদ টাকা জমা দেওয়ার জন্য নোটিশ প্রদান করা হয়। সে মোতাবরক ইজারাপ্রাপ্ত সমিতি কর্তৃপক্ষ তাদের টাকা উপজেলা সহকারি কমিশনার (ভুমি) কার্যালয়ের ক্রেডিট চেকিং ও সয়রাত সহকারী ইব্রাহিম খলিলুল্লাহ’র কাছে নগদ টাকা প্রদান করে সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য।

পরে কর্মচারী ইব্রাহিম খলিলুল্লাহ মাত্র কয়েকটি পুকুরের টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে এ পর্যন্ত ২৩ জনকে ডিসিআর প্রদান করেন। আর তার কাছে থাকা জমার ১২ লাখ টাকা নিয়ে প্রায় দেড় মাস আগে হঠাৎ করে অফিস থেকে উধাও হয়ে যায়। এরপর অদ্যবধি তিনি অফিসে যোগদান করেনি। এব্যাপারে সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম তার কার্যালয়ের কর্মচারি ইব্রাহিম খলিলুল্লাহ’র বিরুদ্ধে প্রয়োজনীয় দৃশ্যমান কোন পদক্ষপ গ্রহন না করায় জলমহাল ইজারাপ্রাপ্তদের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, উপজেলার কাশিমালকুড়ি বেকার সমিতি, বিনসারা বেকার সমিতি, মুরইল বেকার সমিতিসহ বেশ কিছু সমিতি কর্তৃপক্ষ ডিসিআর পায়নি এখনো। এমতাবস্থায় তারা যখন জলমহাল বা পুকুর দখল পাবেন ততক্ষণে চলে যাবে কয়েক মাস। কিন্তু তাদের তো সে সমযটা কমিটি বর্ধিত করে দেবে না। তিন বছরের মেয়াদ শেষ হবার পরই দখল ছেড়ে দিতে হবে। ফলে ইজারা প্রাপ্তরা লোকসানের আশংকায় শংকিত হয়ে পড়েছেন। এবিষয়ে জলমহাল ইজারা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম সাংবাদিকদের বলেন, এব্যাপারটি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। ইতিমধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ কিছু টাকা ফেরত প্রদান করেছে ও কিছু লীজ গ্রহিতাকে ডিসিআরও দেওয়া হয়েছে। টাকা উদ্ধার হলে পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে জলমহাল ইজারা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম সাংবাদিকদের বলেন, আমরা এব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। ইতিমধ্যে তিনি কিছু টাকা ফেরত প্রদান করেছে ও কিছু লীজ গ্রহিতাকে ডিসিআরও দেওয়া হয়েছে। টাকা উদ্ধার হলে পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ার আদমদীঘিতে জলমহাল ইজারার ১২ লাখ টাকা নিয়ে উধাও।
অপরাধ 9 hours আগে

সান্তাহারে বর্জ্য পরিশোধনাগার ছাড়াই চলছে চালকল,দূষিত হচ্ছে খাল-ফসলি জমি।
আইন-বিচার 9 hours আগে

ঠাকুরগাঁওয়ে তিন অসচ্ছল পরিবারের মেয়ের যৌতুক বিহীন বিবাহ।
রংপুর 10 hours আগে

ঠাকুরগাঁওয়ে ২ হাজার ১৩৭ কৃষক পাচ্ছেন কৃষক কার্ড।
জাতীয় 10 hours আগে

শাহজাদপুরে জাল সার্টিফিকেট দিয়ে এনআইডি করতে এসে হাতেনাতে ধরা।
আইন-বিচার 1 day আগে

সিরাজগঞ্জের খাষকাউলিয়া ইউপিতে দুস্থদের মাঝে চাল বিতরণ।
রাজশাহী 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে তিন জনের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড
অপরাধ 1 day আগে

রাজশাহী স্টেডিয়াম এলাকায় বাসার তালা ভেঙে চুরির অভিযোগে দেড় বছরের
আইন-বিচার 2 days আগে

কুড়িগ্রামের রাজারহাটে অনুদানভুক্ত ৪ মাদ্রাসার তদন্তের দাবি।
আইন-বিচার 2 days আগে

সিরাজগঞ্জের কাজিপুরে চোলাই মদসহ যুবক আটক,৭ দিনের কারাদণ্ড।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক