জহুরুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ
সিরাজগঞ্জের কাজিপুরে ৪ বোতল পঁচুই জাতীয় চোলাই মদসহ রুবেল রানা (৩০) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৩০০ টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ ২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে কাজিপুর থানা কম্পাউন্ডে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আটককৃত রুবেল রানা, পিতা- মোঃ আবু বক্কর সিদ্দিক, সাং- চর ভানুডাঙ্গা, থানা- কাজিপুর। তিনি তার হারানো এনআইডি কার্ডের জিডি করার জন্য থানায় আসেন। এ সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী হুমায়ূন তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করেন। তল্লাশিকালে ব্যাগ থেকে ২৫০ মিলির ০৪ বোতল পঁচুই জাতীয় মদ উদ্ধার করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে আসামী নিজের দোষ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ৩০০ টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।