হোম
লীড নিউজ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল।

আসাদুজ্জামান আসাদ, ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

ফাইল ছবি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিলের শেষ দিনে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়। এদিনে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

রিটার্নিংকর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পাঁচটি দলের ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা হলেন—বিএনপি মনোনীত ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, বিএনপি মনোনিত আরেক প্রার্থী জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

আজ মনোনয়ন দাখিলের শেষ দিনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির দুই প্রার্থী। ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সভাপতি মির্জা ফয়সাল আমিন ও জেলা বিএনপি’র সহ-সভাপতি, সাবেক ভিপি ও ছাত্রনেতা ওবায়দুল্লাহ মাসুদ। রোববার পৃথক সময়ে তারা এ মনোনয়ন দাখিল করেন। এর আগে গতকাল শনিবার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়ন দাখিল করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ এর প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনসহ অন্যান্য দলের প্রার্থীরা।

রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম আরো জানান, আগামী ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এরপর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনের উপ- নির্বাচনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১শ ৩৮ জন। ১৮৫ কেন্দ্রে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানায় নির্বাচন অফিস। বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

কুড়িগ্রামের নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাদ্রাসার তিন
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে হঠাৎ শিলাবৃষ্টি, আমন ধানসহ ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা।
জনদুর্ভোগ 1 day আগে

সিরাজগঞ্জের কামারখন্দে চলন্ত ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ দিনমজুরের।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুর ৪২ বিজিবি’র ভারতীয় সীমান্তে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ সিরাপ
অপরাধ 2 days আগে

বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি।
রংপুর 2 days আগে

নওগাঁর সাপাহারে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের শপথ গ্রহণ ও পরিচিতি
রাজশাহী 3 days আগে

আধা-পাকা আমন ধানের মৌ মৌ গন্ধে ভরপুর দিনাজপুরের  বিরামপুরের মাঠ,
অর্থনীতি 3 days আগে

ঠাকুরগাঁওয়ে ডিএনসি কর্তৃক মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক।
আইন-বিচার 3 days আগে

ঠাকুরগাঁও ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ জন আটক।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক