ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন রংপুর বিভাগের ছয় জেলার জেলা প্রশাসক (ডিসি)। এ সময় তারা জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন এবং এর ব্যতিক্রমী উদ্যোগ, সমৃদ্ধ সংগ্রহ ও পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রমের প্রশংসা করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসকেরা জাদুঘরের অর্কিড হাব, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ গ্যালারি, লোকজ খেলনা ও পুতুল গ্যালারি, নদী গ্যালারি, সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী গ্যালারি, বাদ্যযন্ত্র গ্যালারি, তৃণমূলের লোকজ গ্যালারি, বিজ্ঞান গ্যালারি, মুক্তিযুদ্ধ গ্যালারি ও বৃক্ষ গ্যালারি ঘুরে দেখেন। এসব গ্যালারিতে দেশের প্রকৃতি, জীববৈচিত্র্য, লোকজ ঐতিহ্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের স্মারক সংরক্ষণ এবং উপস্থাপনার বিষয়টি তাদের মুগ্ধ করে।
পরিদর্শনের একপর্যায়ে জাদুঘরের বৃক্ষ গ্যালারিতে ছয় জেলা প্রশাসক একটি করে দুর্লভ ও দেশীয় প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন। তাদের রোপণ করা চারাগুলোর মধ্যে রয়েছে পশুর, তৈকর, কাইজেলিয়া, চাপালিশ, কাঞ্চন ও কৃষ্ণচূড়া। উল্লেখ্য, এরই মধ্যে এই গ্যালারিতে প্রায় ১৫০ প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়েছে। বিরল ও বিলুপ্তপ্রায় বৃক্ষ সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে প্রকৃতি ও জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতা তৈরিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন রংপুর বিভাগের ছয় জেলার জেলা প্রশাসক (ডিসি)। এ সময় তারা জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন এবং এর ব্যতিক্রমী উদ্যোগ, সমৃদ্ধ সংগ্রহ ও পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রমের প্রশংসা করেন পরিদর্শনকালে জেলা প্রশাসকেরা জাদুঘরের অর্কিড হাব, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ গ্যালারি, লোকজ খেলনা ও পুতুল গ্যালারি, নদী গ্যালারি, সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী গ্যালারি, বাদ্যযন্ত্র গ্যালারি, তৃণমূলের লোকজ গ্যালারি, বিজ্ঞান গ্যালারি, মুক্তিযুদ্ধ গ্যালারি ও বৃক্ষ গ্যালারি ঘুরে দেখেন। এসব গ্যালারিতে দেশের প্রকৃতি, জীববৈচিত্র্য, লোকজ ঐতিহ্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের স্মারক সংরক্ষণ এবং উপস্থাপনার বিষয়টি তাদের মুগ্ধ করে।
পরিদর্শনের একপর্যায়ে জাদুঘরের বৃক্ষ গ্যালারিতে ছয় জেলা প্রশাসক একটি করে দুর্লভ ও দেশীয় প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন। তাদের রোপণ করা চারাগুলোর মধ্যে রয়েছে পশুর, তৈকর, কাইজেলিয়া, চাপালিশ, কাঞ্চন ও কৃষ্ণচূড়া। উল্লেখ্য, এরই মধ্যে এই গ্যালারিতে প্রায় ১৫০ প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়েছে। বিরল ও বিলুপ্তপ্রায় বৃক্ষ সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে প্রকৃতি ও জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতা তৈরিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পরিদর্শনকারী জেলা প্রশাসকেরা হলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক, কুড়িগ্রামের অন্নপূর্ণা দেবনাথ, পঞ্চগড়ের মোসা. শুকরিয়া পারভীন, দিনাজপুরের মো. রফিকুল ইসলাম, রংপুরের ইসরাত জাহান এবং গাইবান্ধার ড. মো. মনিরুজ্জামান।