হোম
জনদুর্ভোগ

দিনাজপুরের পার্বতীপুরে আবাসন ভাঙছে পুকুরপাড় হুমকিতে ২৫টি পরিবার।

মোক্তারুজামান মোক্তার,পার্বতীপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ণ

ফাইল ছবি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৪ নং পলাশবাড়ী ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের পদ্ম পুকুর আবাসনে ভাঙছে পুকুরপাড়। ক্রমেই পাড় ভেঙে যাওয়ায় তিন দিকের রাস্তা এখন হুমকির মুখে। আতঙ্কে দিন কাটাচ্ছেন আবাসনের প্রায় ২ শতাধিক বাসিন্দা। জানা গেছে, উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের আবাসন প্রকল্পে মোট ৫৫টি ঘর রয়েছে। ২০২২ সালের প্রথম দিকে সরকারি হস্তান্তরের মাধ্যমে ৫৫টি পরিবার এখানে আশ্রয় পায়। বর্তমানে এ আবাসনে প্রায় ২ শতাধিক জনসংখ্যার বসবাস করছে।

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে ২ শতক জমিতে ২ কক্ষ, রান্নাঘর, টয়লেট ও বারান্দাসহ আধা-পাকা ঘর দেওয়া হয়, মালিকানা দেওয়া হয় স্বামী-স্ত্রী উভয়ের নামে। এ আবাসনের ঠিক মাঝখানে রয়েছে বিশাল বড় পদ্মপুকুর। এই পুকুরের দক্ষিণ ও পশ্চিম পাশে কোনো গাইড ওয়াল না থাকায় দীর্ঘদিন ধরে পুকুরের পাড় ভেঙে যাচ্ছে। ফলে পুকুরের পাড় ক্রমশ ক্ষতিগ্রস্ত হয়ে আবাসিক এলাকার জায়গা ও চলাচলের রাস্তা হুমকির মুখে পড়েছে। বর্ষাকালে পানির চাপ ও অতিবৃষ্টির কারণে পাড় ভাঙনের পরিমাণ আরও বেড়েছে।

এ প্রতিবেদক আজ ৫ নভেম্বর বেলা ১ টা ৩০ মিনিটে সরেজমিনে গিয়ে দেখা যায়, আবাসনের পশ্চিম, দক্ষিণ ও পূর্ব — তিন দিকের রাস্তাই ভেঙে গেছে। পুকুরের পাড় ঘেঁষে দক্ষিণ দিকে যে সরু রাস্তা দিয়ে শিশুসহ মানুষ চলাচল করছে সেখানেই ভাঙন সবচেয়ে বেশি। একটু অসাবধান হলেই পুকুরে পড়ে দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। এখানকার স্থানীয় মেম্বার জিয়ারুর রহমান জানান, এ পুকুরটি লিজ নেওয়ার কথা রয়েছে। পুকুরটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও লিজের আওতায় এনে পাড় সংরক্ষণ করা গেলে ভাঙন রোধ করা সম্ভব হবে। এ বিষয়ে গত ৫ অক্টোবর আবাসনের পক্ষে মোঃ সাইমুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার, আরাফাত আমান আজিজের নিকট একটি লিখিত আবেদন করেন ।

আবেদনে বলা হয়, এভাবে পাড় ভাঙতে থাকলে ভবিষ্যতে আবাসনের বসতবাড়ি, রাস্তা ও জনসাধারণের চলাচল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই জনস্বার্থে পুকুরের দক্ষিণ ও পশ্চিম পার্শ্বে দ্রুত টেকসই গাইড ওয়াল নির্মাণ করা অত্যন্ত জরুরি। আবাসনবাসীদের দাবি, দ্রুত সরেজমিনে তদন্ত করে, গাইড ওয়াল নির্মাণের ব্যবস্থা নিলে ৫৫টি পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে তারা জানান।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে আবাসন ভাঙছে পুকুরপাড় হুমকিতে ২৫টি পরিবার।
জনদুর্ভোগ 55 minutes আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর মাঠে মিলল বৃদ্ধের মরদেহ।
দুর্ঘটনা 2 hours আগে

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ভূয়া কেমিস্ট পরিচয়ে প্রতারণার অভিযোগ।
আইন-বিচার 3 hours আগে

কুড়িগ্রামের দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া
ধর্ম ও ইসলাম 21 hours আগে

সিরাজগঞ্জে চরমপন্থীদের তথ্যেই মিলল অস্ত্রভান্ডার ১০৩ আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড
আইন-বিচার 22 hours আগে

সাভারে পঞ্চম দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ,বিজিবি মোতায়েন।
ঢাকা 1 day আগে

পঞ্চগড়ে শিক্ষাপ্রতিষ্ঠানের জমি দখলের অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে এক ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আটক।
আইন-বিচার 2 days আগে

সান্তাহারে বিসমিল্লাহ হোটেলের মুরগির চাপ ও গ্রিল খেয়ে পাঁচজন হাসপাতালে।
দুর্ঘটনা 2 days আগে

আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক