হোম
ধর্ম ও ইসলাম

কুড়িগ্রামের দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত।

ইব্রাহিম আলম সবুজ, কুড়িগ্রাম প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৬ ১১:৪০ অপরাহ্ণ

ফাইল ছবি

আরও একটি নতুন দিন,আরও একটি নতুন বছর। দেখতে দলদলিয়া নাগরিক ফোরাম দুস্থ মানুষের সেবায় ছয়টি বছর অতিক্রম করে ৭ম বর্ষে পদার্পণ করলো।

কুড়িগ্রামে উলিপুরে বুধবার ৪ নভেম্বর দলদলিয়া নাগরিক ফোরাম এর ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল সফল ভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার দলদলিয়া ইউনিয়নের সাহেবের কুটি মিয়াপাড়া তালিমুল কুরআন ও মাদ্রাসার কোমলমতি শিশুদের কে নিয়ে এই আয়োজন করা হয়। এ সময় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

প্রতিষ্ঠা লগ্ন থেকেই দলদলিয়া নাগরিক ফোরাম দলদলিয়া ইউনিয়নের দুস্থ ও অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে।
দলদলিয়া নাগরিক ফোরাম সফলতার সাথে ষষ্ঠ বর্ষ অতিবাহিত করে সপ্তম বর্ষে পদার্পণ করলো।
এই দীর্ঘ সময়ের পথ চলায় দলদলিয়া নাগরিক ফোরাম সব সময় চেষ্টা করেছে দলদলিয়া ইউনিয়নের দুস্থ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়া ব্রত নিয়ে এই লক্ষ্যে দলদলিয়া নাগরিক ফোরাম বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় দলদলিয়া ইউনিয়নের শিক্ষা খাতে উন্নয়ন এবং দারিদ্রতা দূরীকরণের জন্য গৃহীত পদক্ষেপ সকলের কাছে প্রশংসিত হয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম গুলো অব্যাহত রেখে দলদলিয়া ইউনিয়ন কে একটি রোল মডেল গড়ে তুলতে চান সংগঠনের নেতৃবৃন্দ।গতানুগতিক মিশনের পাশাপাশি দলদলিয়া নাগরিক ফোরাম এ বছর শিক্ষার মত দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন স্থায়ী সামাজিক অবকাঠামো যেমন: স্কুল মাদ্রাসা ইত্যাদি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছে।

দলদলিয়া নাগরিক ফোরামের মূল চালিকা শক্তিই সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠী।সকলের ভালোবাসা এবং দোয়ায় দলদলিয়া নাগরিক ফোরাম এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠন টির নেতৃবৃন্দ।

সংগঠনের রাশেদ জানান,আমরা এই ছয় বছরে ইতিমধ্যে ৯৫ টি মিশন করতে পেরেছি আমরা আশা করি এই সপ্তম বর্ষে আমরা আরো দ্বিগুণ সংখ্যক মিশন সম্পন্ন করে দলদলিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবো এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো।যা শুধু মাত্র আপনাদের ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমেই সম্ভব। আমরা আশাবাদী বিগত বছরের ন্যায় আপনারা দলদলিয়া নাগরিক ফোরাম এর পাশে থাকবেন।আপনারাই আমাদের শক্তি, আপনারাই আমাদের অনুপ্রেরণা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

কুড়িগ্রামের দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া
ধর্ম ও ইসলাম 40 minutes আগে

সিরাজগঞ্জে চরমপন্থীদের তথ্যেই মিলল অস্ত্রভান্ডার ১০৩ আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড
আইন-বিচার 2 hours আগে

সাভারে পঞ্চম দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ,বিজিবি মোতায়েন।
ঢাকা 12 hours আগে

পঞ্চগড়ে শিক্ষাপ্রতিষ্ঠানের জমি দখলের অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ।
আইন-বিচার 21 hours আগে

দিনাজপুরের বিরলে এক ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আটক।
আইন-বিচার 1 day আগে

সান্তাহারে বিসমিল্লাহ হোটেলের মুরগির চাপ ও গ্রিল খেয়ে পাঁচজন হাসপাতালে।
দুর্ঘটনা 2 days আগে

আইন-বিচার 2 days আগে

বগুড়ার তিন এলএসডিতে অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে।
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড়ে ধর্ষণের পর তরুণী হত্যা,আদালতের রায়ে রিফাতের ফাঁসি আদেশ।
অপরাধ 2 days আগে

সুনামগঞ্জের তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক