হোম
জনদুর্ভোগ

সিরাজগঞ্জে ১৭ বছরের দুর্ভোগ লাঘবে ব্যক্তি উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ।

সিরাজগঞ্জ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ৯:৪৪ পূর্বাহ্ণ

ফাইল ছবি

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার চালা উত্তরপাড়া পতেঙ্গা মসজিদ সংলগ্ন এলাকায় দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়নে বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছেন মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও বেলকুচি পৌরসভার মেয়র পদ প্রার্থী হাজী মোহাম্মদ আলী ভূইয়া। প্রায় ১৭ বছর ধরে রাস্তাটি নির্মাণ না হওয়ায় ভোগান্তিতে থাকা স্থানীয় বাসিন্দাদের চলাচলে কিছুটা স্বস্তি ফিরেছে তাঁর এ উদ্যোগে। এ ছাড়া দেলুয়া, বোল্ডার বাজার ও পতেঙ্গাসহ বিভিন্ন এলাকায় নিজ উদ্যোগে মোট ৬ থেকে ৭টি বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে এলাকার রাস্তাটি নির্মাণ না হওয়ায় তাঁদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি জমে থাকা,চলাচলের অনুপযোগী রাস্তা এবং জমে থাকা পচা পানির কারণে প্রতিদিনই নানা সমস্যার মুখোমুখি হতে হয়। চরাঞ্চলের মানুষের নদী পারাপার ও দৈনন্দিন কাজে যাতায়াতের ক্ষেত্রেও নানা ভোগান্তি পোহাতে হয় তাঁদের।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি নির্মাণের দাবি জানিয়ে আসছেন তাঁরা। বিভিন্ন সময়ে অনেকে এলাকা পরিদর্শন করে রাস্তা নির্মাণের আশ্বাস দিলেও কোন কাজ হয়নি। কেউ কেউ চলাচলের সুবিধার্থে বাঁশের সাঁকো নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও স্থায়ী সমাধান না হওয়ায় দুর্ভোগ নিয়েই চলাচল করতে হয়েছে কয়েকশ পরিবারকে।

এমন পরিস্থিতিতে এলাকাবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে এগিয়ে আসেন মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও বেলকুচি পৌরসভার মেয়র পদ প্রার্থী হাজী মোহাম্মদ আলী ভূইয়া। তিনি নিজস্ব অর্থায়নে চালা উত্তরপাড়া পতেঙ্গা মসজিদ সংলগ্ন এলাকায় বাঁশের সাঁকো নির্মাণ করে দেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সাঁকুটি দিয়ে প্রায় ৫’থেকে ৭’শ পরিবারের মানুষ চলাচল করেন। তাঁদের দৈনন্দিন কাজকর্ম, বাজারে যাতায়াতসহ বিভিন্ন প্রয়োজনে রাস্তাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
হাজী মোহাম্মদ আলী ভূইয়া বলেন,
নিজস্ব অর্থায়নে “দেলুয়া, বোল্ডার বাজার ও পতেঙ্গাসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে মোট ৬ থেকে ৭টি বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছি। আমার উদ্দেশ্য হলো, সাধারণ মানুষ যেন কোনো ঝামেলা ছাড়াই যাতায়াত করতে পারেন এবং ভোগান্তির শিকার না হন। মানুষের চলাচলের কষ্ট কিছুটা হলেও কমাতে আমি সামর্থ্য অনুযায়ী এ উদ্যোগ নিয়েছি। তিনি আরও জানান, এলাকার সাধারণ মানুষ যেন সহজে চলাচল করতে পারেন এবং চরাঞ্চলের বাসিন্দাদের যাতায়াতের সমস্যা কমে আসে, সে বিষয়টি বিবেচনা করেই এসব সাঁকো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে বাঁশের সাঁকো নির্মাণের ফলে চরাঞ্চলের মানুষের চলাচলে সুবিধা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আগে জমে থাকা পচা পানির মধ্য দিয়ে চলাচল করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হতো তাঁদের। এখন সাঁকো ব্যবহার করে দেওয়ায় তুলনামূলক সহজে যাতায়াত করতে পারছেন। পাশাপাশি নদী পারাপার ও দৈনন্দিন প্রয়োজন মেটাতেও আগের তুলনায় সুবিধা হয়েছে বলে জানান তাঁরা। হাজী মোহাম্মদ আলী ভূইয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বেলকুচি পৌরসভার প্রথম প্রশাসক হাজী জামাল উদ্দিন ভূইয়ার ছেলে। বর্তমানে তিনি মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বেলকুচি পৌরসভার মেয়র প্রার্থী।
তবে স্থানীয় বাসিন্দারা মনে করেন, বাঁশের সাঁকো নির্মাণ সাময়িকভাবে চলাচলের সুবিধা দিলেও দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন রাস্তা নির্মাণ ও কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা করা। তাঁদের দাবি, প্রায় ১৭ বছর ধরে চলা দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ নেওয়া জরুরি।

এলাকাবাসীর প্রত্যাশা, তাঁদের দীর্ঘদিনের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাস্তাটি নির্মাণ ও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এতে চালা উত্তরপাড়া, পতেঙ্গা মসজিদ সংলগ্ন এলাকাসহ চরাঞ্চলের শত শত পরিবারের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন হবে বলে তারা দাবি করেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সিরাজগঞ্জের কাজিপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক,উদ্ধার ইয়াবা-হেরোইন।
অপরাধ 27 minutes আগে

সিরাজগঞ্জে ১৭ বছরের দুর্ভোগ লাঘবে ব্যক্তি উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ।
জনদুর্ভোগ 1 hour আগে

দুই কৃতি সন্তানদের সম্বর্ধনা দিলো দিনাজপুর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি।
রংপুর 19 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা।
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড়ে পৃথক পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল নারীসহ দুজনের মৃত্যু ।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ ।
অপরাধ 2 days আগে

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে ৪২ বিজিবির অভিযানে ১৬৫ বোতল ভারতীয়
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরে নৈশপ্রহরীকে ছুরিকাঘাতে হত্যা,মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযোগ।
দুর্ঘটনা 3 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সুবহে সাদিক থেকে হাজারো জনতার
দর্শনীয়-স্থান 3 days আগে

বগুড়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ।
বগুড়া 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক