সোহরাব আলী,পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৬ ৯:৫২ অপরাহ্ণ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা বিওপির সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১১ বোতল মদ জব্দ করেছে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিনগত রাত ১২টা ৫০ মিনিটে বাংলাবান্ধা ইউনিয়নের ঝাড়ুয়াপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় মদের বোতলগুলো উদ্ধার করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাবান্ধা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ঝাড়ুয়াপাড়া নামক স্থানে বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।
এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১১ বোতল মদ উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ধরা হয়েছে ১৬ হাজার ৫০০ টাকা। জব্দ করা মদের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
এদিকে ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি অবৈধ চোরাচালান রোধে কঠোর অবস্থানে রয়েছে পঞ্চগড়-১৮ বিজিবি । এক প্রশ্নের জবাবে বিজিবি জানান ভারত থেকে পথে আসা যেকোনো অবৈধ মালামাল বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।
এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।