আহাসানুর রহমান লাবু,স্টাফ রির্পোটার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ
অদ্য দিনাজপুরের পার্বতীপুর উপজেলা, পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এবং মহিলা দলের উদ্যোগে পার্বতীপুরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়।
মিছিল টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বিভিন্ন পর্যায় হতে আগত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।তারা বলেন দেশে একটি রাজনৈতিক দল দেশকে অস্থিতিশীল করে তুলছে। তবে এলাকাবাসীর অনেকে বিষয়টি নিয়ে ভিন্নমত পোষণ করেন তারা বলেন বিএনপি ক্ষমতায় আসার পর পরই সাধারণ মানুষের উপর খাড়ার উপর মরার ঘা দিয়ে যাচ্ছে।
যা সাধারণ মানুষের জীবন যাপন কষ্টে অতিবাহিত করতে হচ্ছে। এলাকাবাসী অসন্তোষ প্রকাশ করেন।