বিশ্বজিৎ সরকার রনি,স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯:০৬ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ মো. আবু জাহিদ ওরফে জাহিদ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৮ নম্বর বড়বাড়ি ইউনিয়নের বালিয়াডাঙ্গী চৌরাস্তা এলাকায় অভিযান চালায় পুলিশ।
এ সময় চৌরাস্তা মোড়ল জি মার্কেট থেকে মাদক বিক্রির সময় জাহিদকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তারকৃত জাহিদের পরিহিত প্যান্টের পেছনের পকেট তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।