মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ণ
দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টায় এস আই মোঃ শাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্সসহ পার্বতীপুর রেলওয়ে স্টেশনের ২ ও ৩ নং প্ল্যাটফর্মের মাঝামাঝি ফুটওভার ব্রিজের সিঁড়ির সামনে থেকে তাকে আটক করেন।
গ্রেফতারকৃত আরিফ হোসেন (২৪) পিতা- মজিবর মিয়া, গ্রাম- শৌলমারী, থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাট। তার কাছ থেকে উদ্ধারকৃত ৫ কেজি গাঁজার আনুমানিক প্রায় মূল্য দেড় লক্ষ টাকা। এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান।
এ ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় মামলা নং- ০৪, তারিখ- ২৩/০৯/২৬ ইং ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১৯(খ) রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণসহ আইনগত প্রক্রিয়া চলমান থাকার কথা জানান।