হোম
আইন-বিচার

দিনাজপুর পার্বতীপুরের পল্লীতে মাদক বিরোধী অভিযান।

মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি  || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৬:১৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০নং হরিরামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাদকের বিরুদ্ধে গণসচেতনতামূলক অভিযান চলমান থাকার কথা জানান ইউ’পি চেয়ারম্যান। জানা গেছে ২০ সেপ্টম্বর সন্ধ্যায় খাগড়াবন্দ শাহগঞ্জ হাটে জীবন ধ্বংসকারী মাদকের কুফল ও মাদকমুক্ত সমাজ গঠন শীর্ষক সভা অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসৃচি শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ। অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য রাখেন, এলাকার হায়দার আলী, বন পাহারায় নিয়োজিত শাহজাহান, সিনিয়র শিক্ষক রেজাউল আলম শাহ, বিএনপি নেতা মেজবাহুল হক শাহ, সংরক্ষিত মহিলা সদস্য আনজুম আরা, মৌলভীর ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার এইচ আর হাবিব। তারা বলেন, কুইক চিকস-৫ সংলগ্ন বাড়ি, ব্রিজের নিচে কৃত্রিম ঘর ও বেত বাগান মাদক লেনদেনের নিরাপদ আস্তানা হয়ে উঠেছে। মাদকমুক্ত সমাজ গড়তে পাড়া-মহল্লায় মাদকবিরোধী কমিটি গঠন, কারবারিদের চিহ্নিত করা এবং প্রশাসনের আন্তরিক সহযোগিতার দাবির কথা তুলেন ।

ঐ অনুষ্ঠানে মাদক মুক্ত করার লক্ষ্যে ইউ’পি চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ বলেন, “আমি আমার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মাদকবিরোধী অভিযান চালাচ্ছি। এ সপ্তাহে খাগড়াবন এবং খনি এলাকার পাঁচপীরে অভিযান করছি । আশা করছি, ইউনিয়নকে মাদকমুক্ত রাখবো ইনশাআল্লাহ।তিনি আরও বলেন, আগামীতে মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলে মত পোষণ করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আলহাজ্ব তোছাদ্দেক হোসেন শাহ, অব. পুলিশ কর্মকর্তা আলহাজ্ব আলফাজ হোসেন, মহিলা সদস্য জাফরিন নাহার, মোঃ মোকাররম হোসেন, মোঃ আতাউর রহমান, মোঃ মোফাজ্জল হোসেন প্রমুখ। উক্ত অনুষ্টানটি সঞ্চালনা করেন, আলাউদ্দিন পাইকাড়। এছাড়াও উপস্থিত ছিলেন ঐ ইউনিয়নের বিভিন্ন শ্রেণির পেশাজীবি মানুষ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও অদৃশ্য কারনে উদ্ধার হয়নি স্কুলছাত্রী,আসামিরা ধরাছোঁয়ার
অপরাধ 2 hours আগে

পঞ্চগড়ে বিরোধপূর্ণ জমিতে কার্যবিধির ১৪৪ ধারা জারি। বাদিকে হুমকির অভিযোগ।
আইন-বিচার 3 hours আগে

কুড়িগ্রামের তিস্তার বালু দিয়ে জমি ভরাটের অভিযোগে ড্রেজার জব্দ ও
অপরাধ 3 hours আগে

দিনাজপুর পার্বতীপুরের পল্লীতে মাদক বিরোধী অভিযান।
আইন-বিচার 3 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে স্কুল ফিডের দুধ খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ। 
রংপুর 17 hours আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি
ঢাকা 22 hours আগে

কুড়িগ্রামের তালা ভেঙে বাজার অফিস দখলের অভিযোগ যুবদলের জমকালো উদ্বোধন।
আইন-বিচার 22 hours আগে

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 22 hours আগে

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সড়কের বেহাল দশা চলাচলে দুর্ভোগ, কালভার্টের গর্তে দুর্ঘটনার
জনদুর্ভোগ 22 hours আগে

টাপেন্টাডল সেবনের অভিযোগে দুইজনের বিনাশ্রম কারাদন্ড
অপরাধ 22 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক