হোম
আইন-বিচার

শাহজাদপুরে জাল সার্টিফিকেট দিয়ে এনআইডি করতে এসে হাতেনাতে ধরা।

সোনা মিয়া,শাহজাদপুর উপজেলা প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩১ অপরাহ্ণ

ফাইল ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাচন অফিসে ভুয়া (জাল) স্কুল সার্টিফিকেট দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আবেদন করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন মোছাঃ রোজিনা খাতুন(২১) নামে এক নারী। তিনি শাহজাদপুরের রফিকুল মোল্লার কন্যা।

​ঘটনার বিবরণী থেকে জানা যায়,গার্মেন্টস কর্মী রোজিনা খাতুন এনআইডি করার লক্ষ্যে শাহজাদপুর উপজেলা নির্বাচন অফিসে এসে সকল কাগজপত্র ডাটা এন্ট্রি অপারেটর মোঃ সাব্বিরের নিকট জমা দেন। সাব্বির কাগজপত্র যাচাই করার সময় জমা দেওয়া স্কুল সার্টিফিকেটটি দেখে সন্দেহ পোষণ করেন। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেনকে অবহিত করেন। পরে আনোয়ার হোসেন বিষয়টি পর্যবেক্ষণ করে সত্যতা পান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা কে এম তৌহিদুল ইসলামের সাথে পরামর্শ করেন।

নিবিড় পর্যবেক্ষণে নিশ্চিত হওয়া যায় যে জমা দেওয়া সার্টিফিকেটটি সম্পূর্ণ জাল ও ভুয়া। পরবর্তীতে উপজেলা নির্বাচন কর্মকর্তা বিষয়টি শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনকে অবহিত করেন। ইউএনও সাবরিনা শারমিন ঘটনাটি পর্যালোচনা ও প্রশাসনিক শুনানি শেষে এনআইডি জালিয়াতির অভিযোগে অভিযুক্ত মোছাঃ রোজিনা খাতুনকে ১,০০০ (এক হাজার) টাকা জরিমানা, অনাদায়ে ৩ (তিন) দিনের সশ্রম কারাদণ্ডের দণ্ডাদেশ প্রদান করেন। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত রোজিনা খাতুন জানান, তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় (গার্মেন্টস) চাকরি করেন। চাকরির প্রয়োজনীয় শর্ত হিসেবে একটি স্কুল সার্টিফিকেটের বাধ্যবাধকতা ছিল।

এ উদ্দেশ্যে তিনি তাঁর পার্শ্ববর্তী ভেড়াকোলা পুরাতন বাজারের একটি কম্পিউটার দোকানের সত্ত্বাধিকারীর সাথে যোগাযোগ করেন। দোকানদার তাঁকে আশ্বস্ত করে বলেন,এটা কোনো বিষয় না, আমরা হরদম এমন সার্টিফিকেট বানিয়ে থাকি। আপনার কোনো সমস্যা হবে না, আমি মূল সার্টিফিকেটই বানিয়ে দিচ্ছি। পরবর্তীতে নির্বাচন কর্মকর্তা বা প্রশাসনের পক্ষ থেকে রোজিনাকে সার্টিফিকেট প্রদানকারী স্কুলের নাম জানতে চাওয়া হলে তিনি স্কুলের নামটি পর্যন্ত বলতে পারেননি। তিনি স্বীকার করেন, কম্পিউটার দোকানদার বানিয়ে দেওয়ায় তিনি স্কুলের নাম জানেন না।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, সরকারি দাপ্তরিক কাজে যেকোনো প্রকার জাল কাগজপত্র জমা দেওয়া দণ্ডনীয় অপরাধ। জাল সার্টিফিকেট সরবরাহকারী ও জালিয়াতি চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

০১৭৬৩৩৮৬৭০৩

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

শাহজাদপুরে জাল সার্টিফিকেট দিয়ে এনআইডি করতে এসে হাতেনাতে ধরা।
আইন-বিচার 7 hours আগে

সিরাজগঞ্জের খাষকাউলিয়া ইউপিতে দুস্থদের মাঝে চাল বিতরণ।
রাজশাহী 7 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে তিন জনের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড
অপরাধ 11 hours আগে

রাজশাহী স্টেডিয়াম এলাকায় বাসার তালা ভেঙে চুরির অভিযোগে দেড় বছরের
আইন-বিচার 20 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে অনুদানভুক্ত ৪ মাদ্রাসার তদন্তের দাবি।
আইন-বিচার 1 day আগে

সিরাজগঞ্জের কাজিপুরে চোলাই মদসহ যুবক আটক,৭ দিনের কারাদণ্ড।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির গ্রামসমূহে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অনুদানের চেক বিতরন।
রংপুর 1 day আগে

ঝড়-বৃষ্টির দিনে আইনস্টাইনের স্মৃতিধন্য প্রিন্সটন থেকে নিউ জার্সির বিস্ময়কর অক্ষরধাম
আন্তর্জাতিক 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে স্বামীর বাড়ি থেকে স্ত্রীকে উচ্ছেদ ও বসতঘর ভেঙে
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল।
লীড নিউজ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক