সোহরাব হোসেন, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৬ ৮:১০ অপরাহ্ণ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাংলাদেশ শিক্ষক সমিতির কর্তৃক আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার ৫ অক্টোবর ২০২৬ সকালে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেতুল তলার থেকে শিক্ষকদের একটি র্যালি তেতুলিয়া বাংলাবান্ধা মহাসড়ক সহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক তেঁতুলতলা
সহস্রাধিক শিক্ষক অংশ নেয়।
র্যালি শেষে বাংলাদেশ শিক্ষক সমিতি তেতুলিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাদাত হোসেন রঞ্জু, অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ মিয়া, কালান্তিগঞ্জ ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আজগর আলী, সরকারি বেসরকারি কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাদ্রাসা সুপার ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তেঁতুলিয়া উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মোঃ মামুনুর রশিদ, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা জিয়াউল হক, বাংলাদেশ শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক ও তেতুলিয়া প্রেস ক্লাবের সভাপতি সোহরাব আলী,বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড আর শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর। শিক্ষকরা আদর্শ মানুষ এবং সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বক্তারা বলেন গত সরকার শিক্ষাকে ধ্বংস করে দেশ থেকে পালিয়েছে । তাই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে এবং শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের চাকরি জাতীয়করণ করতে হবে।
বক্তারা দাবি করেছেন বর্তমান গণতান্ত্রিক সরকারের মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট শিক্ষকদের আবেদন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের মধ্য দিয়ে তাদের আকাঙ্ক্ষিত দাবি পূরণ করে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি এবং দেশে সুনাগরিক গঠনের সহায়তা করার দাবি জানান।