জহুরুল ইসলাম,কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ১০:২২ পূর্বাহ্ণ
:সিরাজগঞ্জের কাজিপুরে ২০২৬-২৭ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কাজিপুরের আয়োজনে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য ৬২ সিরাজগঞ্জ-০১, কাজিপুর জনাব মোঃ সেলিম রেজা (এমপি)। সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহানাজ পারভীন।
কাজিপুর উপজেলার কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলামএর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র প্রভাষক মো: আব্দুল সালাম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাসেল, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুল হুদা তালুকদার, উপজেলা সমবায় অফিসার খালেকুজ্জামান।
প্রণোদনা- ২০২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে প্রাপ্য ফসলের বরাদ্দ :সরিষা: ৬৭০০ জন। প্রত্যেকে ০১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার।মসুর: ১২০ জন। প্রত্যেকে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।খেসারী: ১২০ জন। প্রত্যেকে ০৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার। চিনাবাদাম: ৪০০ জন। প্রত্যেকে ১০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার।
গম: ৯০ জন। প্রত্যেকে ২০ কেজি বীজ, ইউরিয়া-৩৫ কেজি, ২০ কেজি টিএসপি সার ও ১৮ কেজি এমওপি সার।বোরো ধান: ৯০০ জন। প্রত্যেকে ০৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার কৃষকদের পাশে আছে। বিনামূল্যে বীজ ও সার পেয়ে কৃষকরা রবি মৌসুমে সরিষা, মসুর, খেসারী, চিনাবাদাম, গম ও বোরো ধানের আবাদ বাড়াতে পারবেন। এতে ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা লাভবান হবেন।