হোম
রাজশাহী

সিরাজগঞ্জের কাজিপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির আহ্বান।

জহুরুল ইসলাম কাজিপুর,সিরাজগঞ্জ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ

ফাইল ছবি

সিরাজগঞ্জের কাজিপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে উপজেলা শিক্ষা অফিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়।এতে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো “Standing with Teachers: Sixty Years of Protecting the Profession, Advancing its Status, Shaping our Futures” শিক্ষকের পাশে, ভবিষ্যতের সাথে ;৬০ বছরের নিরবচ্ছিন্ন পথচলা।পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ পারভীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী,উপজেলা শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার। উপজেলা একাডেমি সুপার ভাইজার মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মোতাহার হোসেন, আলমপুর এন এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, বিয়াড়া নুরনবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম নুরুল ইসলাম ও চালিতাডাঙ্গা বিবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম ও গান্ধাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। একজন শিক্ষক শুধু পাঠদানই করেন না, তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

উল্লেখ্য, প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। ২০২৬ সালে বাংলাদেশে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষকদের সম্মাননা দেওয়ার উদ্যোগ
নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক,সহকারী শিক্ষক মন্ডলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও পৌরসভার উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে ঠিকাদারদের সঙ্গে মতবিনিময়।
রংপুর 4 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত।
রংপুর 7 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষকদের ক্রেস্ট ও সনদ দিয়ে সংবর্ধনা।
রংপুর 7 hours আগে

সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার ডিলার ও খুচরা দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান।
আইন-বিচার 7 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ধানক্ষেত থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার।
দুর্ঘটনা 9 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত।
রংপুর 9 hours আগে

সান্তাহারে অটোরিকশা মালিক সমিতি সংগঠনের নামে চাঁদা আদায়ের অভিযোগ।
অপরাধ 9 hours আগে

সিরাজগঞ্জের কাজিপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির আহ্বান।
রাজশাহী 10 hours আগে

সিরাজগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালকসহ পৃথক দুই লাশ উদ্ধার।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লার খনিতে স্থায়ীদের নিয়োগের দাবিতে মানববন্ধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক