হোম
রাজনীতি

জুতা পায়ে শহীদ বেদিতে রাজশাহী মহানগর ও জেলা ,বিএনপির শীর্ষ নেতারা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০১৯ ১১:৫১ পূর্বাহ্ণ

ফাইল ছবি

dtv,,বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি গতকাল রোববার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে। বিকেলের কর্মসূচি পালিত হয় মহানগরীর ভুবন মোহন শহীদ মিনারে। শহীদ বেদীতে সাদা কাপড় বিছিয়ে তার ওপর মঞ্চ তৈরি করা হয়। কিন্তু বেদীর সিঁড়িতে জুতা পায়ে দিয়ে উঠে সেখানে বসে থাকতে দেখা যায় মহানগর বিএনপির শীর্ষ নেতাদের!
যেখানে শহীদ বেদীর সিঁড়িতে ওঠার আগেই সবাই জুতা খুলে ওঠেন। সেখানে বিএনপি নেতাদের এমন কাণ্ডে উপস্থিত সবাই হতবাক হয়েছেন। প্রতিষ্ঠাবার্ষিকীর ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রাজশাহীর সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।
তবে ভুবন মোহন পার্কের শহীদ মিনার বেদির সিঁড়িতে জুতা নিয়ে ওঠার ব্যাপারে তার বা মহানগর বিএনপির কোনও নেতার বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে সকাল সাড়ে সাতটায় ভুবন মোহন পার্কে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ ও ফেস্টুন উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন তিনি। বিকেলে একই স্থানে পথযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকেলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিনু বলেন, এই সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ। তারা দেশকে ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে। বর্তমানে ভারত আসামের বাসিন্দাদের বাংলাদেশে পুশ-ইন করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হলেও বর্তমান তাবেদার সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, সরকার সবক্ষেত্রে দুর্নীতি করছে। মশা মারার বিষ ক্রয়ের অর্থসহ দেশের সব মেগাপ্রকপ্লের টাকা আত্মসাত করেছে। এই টাকা নিয়ে সরকারের অবৈধ এমপি, মন্ত্রী ও তাদের দলের নেতাকর্মীরা টাকার পাহাড় গড়ে তুলেছে। বিদেশে বাড়ি-গাড়ি করছে। নিজেদের আরাম আয়েশের জন্য ব্যাংক থেকে হাজার কোটি টাকা লুট করে ব্যাংকগুলো দেউলিয়া করছে।
মিনু বলেন, এই সরকার বিনা কারণে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রেখেছে। ওনার শারীরিক অবস্থা খারাপ হওয়া সত্বেও জামিন দেওয়া হচ্ছে না।
তবে রাজশাহী বিভাগীয় মহাসম্মেলন থেকে সরকার পতন, বেগম জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান বিএনপি নেতা মিনু।
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সহিদুন্নাহার কাজি হেনা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার।https://www.facebook.com/D-TV-881207148717249/

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 48 minutes আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 1 hour আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 2 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 2 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 7 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 7 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 17 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 21 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 24 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক