হোম
খেলাধুলা

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।

মিরু হাসান,স্টাফ রির্পোটার || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৬ ৮:১৮ অপরাহ্ণ

ফাইল ছবি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্টেডিয়ামটি পরিদর্শন করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী প্রকৌশলী মোখলেছুর রহমান। রোববার দুপুরে পরিদর্শন শেষে স্টেডিয়ামটির উন্নয়ন ও আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় কাজের প্রাক্কলন তৈরি করা হয়।

জানা গেছে, সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের লক্ষ্যে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার গত ৫ সেপ্টেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি ডিও লেটার পাঠান। এরই ধারাবাহিকতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে স্টেডিয়ামটি পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে স্টেডিয়ামের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে চাহিদা অনুযায়ী উন্নয়নকাজের প্রাক্কলন প্রস্তুত করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, সান্তাহার শহর প্রেস ক্লাবের সভাপতি জিললুর রহমান ও সাংবাদিক মনসুর আলী।

এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন, সাবেক কাউন্সিলর শাকিল আলম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস মাহমুদ ও শাহজাহান আলম স্বপন, মাহমুদুল আলম, দপ্তর সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) জাকিরুল ইসলাম জুয়েল, যুবদল নেতা সিদ্দিকুর রহমান তুফান ও আমিনুল ইসলাম কোহেল এবং পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সোহাগ হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, স্থানীয় সংসদ সদস্যের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে স্টেডিয়ামটি পরিদর্শন করা হয়েছে। সংসদ সদস্যের চাহিদা এবং তাঁদের পর্যবেক্ষণের ভিত্তিতে স্টেডিয়ামটি আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় কাজের প্রাক্কলন তৈরি করা হয়েছে।

এ বিষয়ে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, এলাকাবাসীর প্রত্যাশা পূরণ এবং সান্তাহার স্টেডিয়ামকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন করে গড়ে তুলতে গত ৫ সেপ্টেম্বর ডিও লেটার প্রদান করেছিলেন তিনি। স্টেডিয়ামটি আধুনিকায়ন করা হলে এলাকার তরুণ ও যুবসমাজ খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে। পাশাপাশি খেলাধুলার চর্চা বাড়লে তরুণদের মাদক থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 57 minutes আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 22 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 day আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 1 day আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক