হোম
রংপুর

কুড়িগ্রামের ফুলের শিক্ষাবৃত্তি পরীক্ষা,অংশ নিল ১২ প্রতিষ্ঠানের ৪২৫ শিক্ষার্থী।

ইব্রাহিম আলম সবুজ,কুড়িগ্রাম প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ১১:৩৮ অপরাহ্ণ

ফাইল ছবি

কুড়িগ্রামের রাজারহাটে ‘ফাইট আনটিল লাইট’ (ফুল)-এর উদ্যোগে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মেধা যাচাই ও শিক্ষাবৃত্তি প্রদানের লক্ষ্যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শনিবার ২৮ নভেম্বর সকাল ১১টায় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ পরীক্ষায় ইবতেদায়ি মাদ্রাসাসহ উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪২৫ জন শিক্ষার্থী অংশ নেয়।

দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত পরীক্ষাটি ছিল বহুনির্বাচনি (এমসিকিউ) পদ্ধতির। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এ পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে উপস্থিত ছিলেন ‘ফাইট আনটিল লাইট’ (ফুল)-এর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাজিদ শাহ সিয়াম। তিনি বলেন, মেধাভিত্তিক এ বৃত্তি পরীক্ষার মাধ্যমে কুড়িগ্রাম জেলার মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করা হবে। নির্বাচিত ট্যালেন্টফুল শিক্ষার্থীদের বার্ষিক শিক্ষাব্যয় বহনে সহায়তা দেওয়া হবে। পাশাপাশি সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান ও সনদ প্রদান করা হবে।

রাজারহাট ইসলামী মডেল মাদ্রাসার অধ্যক্ষ মো. শোহায়বুর রহমান বলেন, ফুলের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি পড়াশোনার প্রতি আগ্রহ ও উৎসাহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থীর অভিভাবক মো. রেজাউল করিম রেজা বলেন, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি আর্থিক সহায়তা প্রদানের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

অন্যদিকে, রাজারহাট ইসলামী মডেল মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাফি’উ করিম পরীক্ষা শেষে তার অনুভূতি ব্যক্ত করে জানায়, পরীক্ষা দিতে তার ভালো লেগেছে। প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। বৃত্তি পাওয়ার ব্যাপারে সে আশাবাদী বলে জানিয়েছেন।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, স্থানীয় পর্যায়ে এ ধরনের মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি, পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি এবং মেধার বিকাশে সহায়ক হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

কুড়িগ্রামের ফুলের শিক্ষাবৃত্তি পরীক্ষা,অংশ নিল ১২ প্রতিষ্ঠানের ৪২৫ শিক্ষার্থী।
রংপুর 56 seconds আগে

ঠাকুরগাঁও সেনুয়ায় নূরে আলম ছাড়া কাউকে মানবে না জনতা: মনোনয়ন
রংপুর 1 hour আগে

দিনাজপুরে সর্বজনীন পেনশন মেলার উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী।
রংপুর 2 hours আগে

সাভারে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার, উদ্ধার বাস ও
অপরাধ 3 hours আগে

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি ও এটিভির মাধ্যমে দিন-রাতে করা হচ্ছে
নির্বাচিত কলাম 24 hours আগে

দিনাজপুরে ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে কিশোরের
দুর্ঘটনা 1 day আগে

সিরাজগঞ্জে রবি মৌসুমে ৮ হাজার ৩৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে
অর্থনীতি 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন বিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও
আন্তর্জাতিক 2 days আগে

দীর্ঘ অচলাবস্থা কাটল বাংলাবান্ধা বন্দরে, কাজে ফিরলেন শ্রমিকরা।
অর্থনীতি 2 days আগে

নওগাঁর আত্রাইয়ে রেললাইনের ভাঙা স্লিপারের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে
দুর্ঘটনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি ও এটিভির মাধ্যমে দিন-রাতে করা হচ্ছে বিশেষ নজরদারি। কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ!