রফিকুল ইসলাম জিলু,ব্যুরো ঢাকা || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ণ
সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় মশাল মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ছয় কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান।
এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মশাল মিছিলের বিভিন্ন সরঞ্জাম ও একটি বাস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।