হোম
রংপুর

দিনাজপুরে সর্বজনীন পেনশন মেলার উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী।

তহমিনা বেগম বিউটি,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ৯:৩২ অপরাহ্ণ

ফাইল ছবি

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ২৮ নভেম্বর শনিবার সর্বজনীন পেনশন মেলা -২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সকাল দশটায় বেলুন ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করেনপ্রধান অতিথি সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি।

উদ্বোধনের পর প্রধান অতিথির নেতৃত্বে একটি বর্ণাঢ্য রেলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রেলিতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দিনাজপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী বাদল কুমার মন্ডল ও সকল কর্মকর্তা – কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি বেসরকারি পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর পর মেলা উপলক্ষে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি বলেন, কর্মজীবনের ব্যস্ততা একদিন থেমে যায়, কিন্তু জীবনের প্রয়োজন থেমে থাকে না। কর্মক্ষম সময়ের উপার্জন যখন স্তিমিত হয়ে আসে, তখন মানুষের পাশে আর্থিক নিরাপত্তার নির্ভরযোগ্য অবলম্বন হয়ে উঠতে পারে সর্বজনীন পেনশন ব্যবস্থা। সমাজের বৃহত্তর জনগোষ্ঠীকে অবসরকালীন আর্থিক সুরক্ষার বলয়ে নিয়ে আসার প্রত্যয়ে এ ব্যবস্থাকে আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

দিনাজপুরে সর্বজনীন পেনশন স্কিম-সংক্রান্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।তিনি বলেন, সামাজিক নিরাপত্তা কেবল সরকারি চাকরিজীবীদের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকেও এর আওতায় আনতে হবে। কর্মজীবনের সঞ্চয় যেন জীবনের শেষ প্রান্তে আর্থিক স্বস্তির ভিত্তি হয়ে উঠতে পারে, সে লক্ষ্যেই সর্বজনীন পেনশন ব্যবস্থাকে জনসম্পৃক্ত করা জরুরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড.মোঃ সুরাতুজ্জামান, অর্থ বিভাগের যুগ্ন সচিব শরিফ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস এম হাবিবুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার দিনাজপুরের উপ পরিচালক শেখ হাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি মোকাররম হোসেন, সহসভাপতি হাসানুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

মেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। উক্ত মেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এডিপিসিও দিনাজপুর এরিয়া অফিসের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন ,কারিতাস, সরকারি ও বেসরকারিসহ ৫০ টি স্টল রয়েছে ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

কুড়িগ্রামের ফুলের শিক্ষাবৃত্তি পরীক্ষা,অংশ নিল ১২ প্রতিষ্ঠানের ৪২৫ শিক্ষার্থী।
রংপুর 9 hours আগে

ঠাকুরগাঁও সেনুয়ায় নূরে আলম ছাড়া কাউকে মানবে না জনতা: মনোনয়ন
রংপুর 11 hours আগে

দিনাজপুরে সর্বজনীন পেনশন মেলার উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী।
রংপুর 11 hours আগে

সাভারে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার, উদ্ধার বাস ও
অপরাধ 12 hours আগে

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি ও এটিভির মাধ্যমে দিন-রাতে করা হচ্ছে
নির্বাচিত কলাম 1 day আগে

দিনাজপুরে ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে কিশোরের
দুর্ঘটনা 2 days আগে

সিরাজগঞ্জে রবি মৌসুমে ৮ হাজার ৩৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে
অর্থনীতি 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন বিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও
আন্তর্জাতিক 2 days আগে

দীর্ঘ অচলাবস্থা কাটল বাংলাবান্ধা বন্দরে, কাজে ফিরলেন শ্রমিকরা।
অর্থনীতি 2 days আগে

নওগাঁর আত্রাইয়ে রেললাইনের ভাঙা স্লিপারের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে
দুর্ঘটনা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি ও এটিভির মাধ্যমে দিন-রাতে করা হচ্ছে বিশেষ নজরদারি। কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ!