মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৬ ১১:১৪ অপরাহ্ণ
মাদককে না বলি, ক্রীড়াকে হ্যাঁ বলি,সুস্হ সমাজ গড়ি ” এই স্লোগানকে সামনে রেখে সরকারের ঘোষিত যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে সারাদেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুরেও চলছে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের ফুটবল টুর্নামেন্ট।
এরই ধারাবাহিকতায় আজ ১৬ অক্টোবর বিকেল ৪ টা ৩৮ মিনিটে উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের কারেন্ট হাট বারকোনা ফুটবল মাঠে টুর্নামেন্টের শেষ পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। আজকের ম্যাচ বারকোনা একাদশ বনাম কালিকাবাড়ী ডাঙাপাড়া একাদশ।
খেলার শুরুতে আয়োজকগণ খেলার উদ্দেশ্যে দুদলের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান অতিথিবৃন্দ। দুই দলের খেলোয়াড়রা মাঠে সারিবদ্ধভাবে দাঁড়ায় এবং কুশল বিনিময় মধ্যে খেলোয়াড় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের প্রতি সম্মান জানানোর শেষে খেলা শুরু হয় ৪ টা ৩৮ মিনিটে। এ খেলার আয়োজনে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ, ৫নং চন্ডিপুর ইউনিয়ন কমিটি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মাহফিজুল ইসলাম (মাসুম), সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি ও আহবায়ক, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ। এছাড়াও উপস্থিত ছিলেন, মোঃ ওয়াহেদুল ইসলাম, আলহাজ্ব মোঃ শওকত আলী, আইয়ুব আলী, নজরুল ইসলাম, বাদল, প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার। খেলায় শত শত দর্শকের ঢল নামে। গ্রামের মাঠেও কোকো টুর্নামেন্ট ঘিরে ব্যাপক আমেজ লক্ষ্য করা গেছে। মাঠের চারপাশে উৎসুক জনতা ভিড় করে খেলা উপভোগ করেন।
খেলার ফলাফল প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেন দ্বিতীয়ার্ধে উত্তেজনাপূর্ণ খেলায় ০-১ গোলে কালিকাবাড়ী ডাঙাপাড়া একাদশকে পরাজিত করে বারকোনা একাদশ বিজয় লাভ করে। আয়োজকরা জানান, পার্বতীপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ধাপে ধাপে এই কোকো টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে । মাদককে না বলে যুব সমাজকে ক্রীড়ামুখী করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। আজকের ম্যাচের মধ্য দিয়ে উপজেলার এ পর্বের খেলা শেষ হবার কথা জানা গেছে।