তহমিনা বেগম,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৬ ১১:০৫ অপরাহ্ণ
দিনাজপুরের কাহারোলে ১৩ মাইল গড়েয়া ভাতগাঁও এলাকায়, গত ১৩/১০/২৬ তারিখে সকাল আনুমানিক সাড়ে ৯ টায়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অলিউর রহমান এর মা কে চেতেনানাশক দ্রব্য মিশিয়ে অজ্ঞান করে। পরনে থাকা কানের একজোড়া পুরাতন স্বর্ণের দুল, যার ওজন ৮ আনা, আনুমানকি মূল্য ১,১২,০০০/-( এক লক্ষ বারো হাজার) টাকা, এক জোড়া পুরাতন র্স্বণরে হাতরে বালা যার ওজন ৮ আনা, আনুমানকি মূল্য ১,১২,০০০/-( এক লক্ষ বারো হাজার) টাকা, র্সবমোট আনুমানকি মূল্য ২,২৪,০০০/-(দুই লক্ষ চব্বশি হাজার) টাকা, কান ও হাত থেকে খুলে নিয়ে পালিয়ে যায়।
-উক্ত ঘটনায়, পুলিশের বিশেষ অভিযান পরিচালনায় অজ্ঞান পার্টির তিন সদস্য কে গ্রেফতার করেছে পুলিশ।-গ্রেপ্তারকৃত আসামিরা হলো:
১। হাছিনুর রহমান (৫৫), পিতা-মৃত- উমর আলী, মাতা-মোছাঃ হনুফা বেগম, সাং-কিছামত মাধবপুর , থানা-কোতয়ালী জেলা-দিনাজপুর স্থায়ী,সাং- দক্ষনি গিদারি থানা-গাইবান্ধা সদর, জেলা- গাইবান্ধা,
২। আব্দুর রহমান (৪৬), পিতা মৃত- ছমির উদ্দনি, মাতা মৃত-অবরিন বেগম, সাং-মনিরামপুর , পোঃ কান্দিরহাট,থানা-পীরগাছা, জেলা-রংপুর।
৩। এস কে করিম খোকন (৫১), পতিা-আব্দুল মান্নান সিকদার, মাতা-গোল-বাহার, স্থায়ী সাং-উত্তর হলদয়িা ( শিকদারবাড়ী), থানা-লৌহজং, জলো-মুন্সগিঞ্জ, র্বতমান সাং-কওয়া র্পূবখন্ড, বাসা/হোল্ডিং নং- ই/১২৫/১ , থানা- শ্রীপুর, জেলা-গাজীপুর। এবং তাদের সহযোগী একজন আসামী পলাতক রয়েছে
৪। সিরাজুল ইসলাম (৫০), পিতা-মৃত আছিম উদ্দনি, সাং-মনিরামপুর (কান্দি), থানা-পীরগাছা, জেলা-রংপুর।-এছাড়াও চুরি কাজে ব্যবহৃত একটি ইজিবাইক উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় কাহারোল থানা অফিসার ইনচার্জ সেলিমুর রহমান জানান, অজ্ঞান পার্টির তিন সদস্য কে গ্রেফতার করা হয়েছে এবং একজন পলাতক রয়েছে তাকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।