হোম
অপরাধ

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।

সিরাজগঞ্জ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৬ ৯:০০ অপরাহ্ণ

ফাইল ছবি

গরু চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাঁশকল (বাঁশের ব্যারিকেড ও চেকিং পয়েন্ট) স্থাপন করেছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় স্থাপিত বাঁশকলের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। এ সময় তিনি বাঁশকলের দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের মধ্যে টর্চলাইট ও বাঁশি বিতরণ করেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে বেলকুচি থানা এলাকার বিভিন্ন স্থানে স্থাপিত বাঁশকল পরিদর্শনকালে পুলিশ সুপার অপরাধ প্রতিরোধে পুলিশের তৎপরতা, নিরাপত্তা ব্যবস্থা এবং দায়িত্ব পালনরত সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পুলিশ সূত্রে জানাযায়, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় গরু চুরি, ডাকাতি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে বাঁশকল স্থাপন করা হয়েছে। এসব বাঁশকলের মাধ্যমে রাতের বেলায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের চলাচল পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী তল্লাশির মাধ্যমে অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা পুলিশ সূত্রে আরও জানাযায়, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিরাজগঞ্জ জেলায় মোট ২৫০টি বাঁশকল স্থাপন করা হয়েছে। এর মধ্যে বেলকুচি উপজেলায় রয়েছে ১৪টি বাঁশকল। এসব বাঁশকলে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতায় নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিদর্শনকালে পুলিশ সুপার বাঁশকলের দায়িত্বে নিয়োজিত সদস্যদের সঙ্গে কথা বলেন এবং রাতে দায়িত্ব পালনে সতর্কতা অবলম্বন, পারস্পরিক সমন্বয় বজায় রাখা ও সন্দেহজনক কোনো কর্মকাণ্ড নজরে এলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। দায়িত্ব পালনের সময় সদস্যদের নিরাপত্তা এবং কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে তাঁদের হাতে টর্চলাইট ও বাঁশি তুলে দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি সার্কেলের এএসপি হুমায়ুন কবির, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামানসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও বাঁশকলের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা। পুলিশের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো রাতের বেলায় অপরাধীদের চলাচল নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। বিশেষ করে গবাদিপশু চুরির মতো অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, বাঁশকলের কার্যক্রম যথাযথভাবে পরিচালনা, পুলিশের নিয়মিত তদারকি এবং স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা নিশ্চিত করা গেলে অপরাধ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
সিরাজগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধ প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগই অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সচেতন মহল।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 7 hours আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 8 hours আগে

দিনাজপুরে ট্যাংকলরী শ্রমিক নেতা লাঞ্ছিত ঘটনায় ধর্মঘট।
আইন-বিচার 9 hours আগে

রাজশাহীতে ফটো সাংবাদিকে ফাঁসানোর অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।
আইন-বিচার 1 day আগে

সুনামগঞ্জে ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত।
ধর্ম ও ইসলাম 2 days আগে

পঞ্চগড়ে বাংলা টি ও বিসমিল্লাহ টি কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ
অর্থনীতি 2 days আগে

সিরাজগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ,২০ হাজার টাকা
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা : ও ডাক্তার ও ডাক্তার-মানুষ বাঁচানোর শপথ নিয়েছিলেন,
নাগরিক ভাবনা 3 days আগে

বগুড়ায় গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক