মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬ ১২:৩৭ অপরাহ্ণ
দিনাজপুরের পার্বতীপুরে আজ ১৪ অক্টোবর লায়ন্স ক্লাব চক্ষু হাসপাতালে দিনব্যাপী ফ্রী চক্ষু শিবির ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, পার্বতীপুরে মানবসেবার ব্রত নিয়ে ২০০৬ সালে পার্বতীপুরের কতিপয় সুধীজনের উদ্যোগে গড়ে উঠে লায়ন্স ক্লাব আজ মানবসেবার বাতিঘর। এই সুত্র ধরেই সুধীজনের সুচিন্তিত মতামতে ২০১৮ সালে লায়ন্স ক্লাব থেকেই আজ লায়ন্স চক্ষু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে রূপ নেয়। শুরু থেকে প্রতি বছরই হাসপাতাল চত্বরে ফ্রি চক্ষু ক্যাম্প পরিচালিত হয়ে আসছে।
ইতিমধ্যে শতাধিক ফ্রি ক্যাম্প সম্পন্ন হওয়ার কথা জানান কর্তৃপক্ষ। এরেই ধারাবাহিকতায় লায়ন্স ক্লাব সেবা মাস হিসাবে আজ সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত লায়ন্স ক্লাব রোড (বাস টার্মিনাল সংলগ্ন) হাসপাতাল চত্বরে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয় । চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসার পাশাপাশি গরীব ও দুঃস্থ রোগীদের চোখের ছানি অপারেশন এবং সম্পূর্ণ বিনামূল্যে কৃত্রিম লেন্স সংযোজন করা হবে শুধু রেজিস্ট্রেশন ফি ২০ টাকা। এ ক্যাম্পে প্রায় সহস্রাধিক উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ চিকিৎসা সেবা নেয়ার জন্য ভীড় জমায়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক, মাননীয় সংসদ সদস্য, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আরাফাত আমান আজিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পার্বতীপুর। আরও উপস্থিত ছিলেন, ডাঃ এ কে এম শফিকুল রেজওয়ান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পার্বতীপুর। উক্ত ক্যাম্পে যে সব ডাক্তার রোগী দেখছেন,
অধ্যাপক ডাঃ মোঃ মোখলেছুর রহমান – এমবিবিএস, এমএস (চক্ষু), অধ্যাপক ও বিভাগীয় প্রধান, চক্ষু বিভাগ, রংপুর মেডিকেল কলেজ, অধ্যাপক ডাঃ এস এ মোকতাদাদ রাজ্জু – টিএমএসএস মেডিকেল কলেজ, বগুড়া ডাঃ তৌফিক এলাহী আনছারী – এফসিপিএস (চক্ষু) ক্যাম্পটির সার্বিক ব্যবস্হাপনায় ছিলেন, ডাঃ মোফাক্ষারুল ইসলাম, প্রকল্প পরিচালক,লায়ন্স চক্ষু হাসপাতাল। হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে ২৪ ঘণ্টা রোগী আনা-নেয়ার জন্য নিজস্ব এম্বুলেন্স রয়েছে। এছাড়াও প্রতিদিন চক্ষু ছাড়াও হাড়-জোড়, বাত-ব্যথা, হৃদরোগ, ডায়াবেটিস, নাক-কান-গলা, গাইনীসহ ১০ জন বিশেষজ্ঞ ডাক্তার নিয়মিত চিকিৎসা দিয়ে থাকেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান।