হোম
রাজনীতি

আসামের অর্থমন্ত্রীর বক্তব্যে এখনই মন্তব্য নয় : মতিন খসরু

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০১৯ ১:৫৬ অপরাহ্ণ

ফাইল ছবি

dtv,,অনুপ্রবেশকারী হিসেবে আসাম থেকে ১৫ লাখ মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হবে আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার এমন বক্তব্য সম্পর্কে মন্তব্য করতে চান না আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু।
সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আসন্ন চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবদুল মতিন খসরু বলেন, ‘আসামের অর্থমন্ত্রী বলছেন ফেরত পাঠানো হবে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন এটা ঠিক নয়। আমরা মনে করি এটি সম্পূর্ণভাবে তাদের আভ্যন্তরীণ বিষয়। এখনই আমরা এ বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না। সম্পূর্ণ বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি।’

রোহিঙ্গা ইস্যুতে চীন চাইলেই সমাধান সম্ভব জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘চীনা কমিউনিস্ট পার্টি যে বক্তব্য দেবে-সেটাই তাদের সরকারের বক্তব্য। চীন সফরে আমরা রোহিঙ্গা সমস্যা সমাধানে তাদের যথাযথ ভূমিকা রাখার জন্য অনুরোধ করব। যেন রোহিঙ্গারা সসম্মানে নিরাপত্তার সঙ্গে তাদের দেশে ফিরে যেতে পারে।’

তিনি বলেন, ‘অত্যন্ত মানবিক কারণে আমরা তাদের আশ্রয় দিয়েছিলাম। কিন্তু আমরা এমনিতেই ওভার পপুলেটেড কান্ট্রি। কক্সবাজারে আমাদের জনসংখ্যা মাত্র ৪ লাখ, সেখানে রোহিঙ্গারা এসে রয়েছে ১১ লাখ। তাদের কারণে আমাদের পরিবেশগত বিপর্যয় ঘটছে। এখন সমগ্র ওয়ার্ল্ড কমিউনিটি চাচ্ছে রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যাক। এ জন্য যথাযথ ভূমিকা প্রয়োজন মিয়ানমার গভমেন্টের। মিয়ানমার গভমেন্টের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তিও আমাদের হয়েছে। চীন যদি যথাযথ ভূমিকা পালন করে তাহলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার বিষয়টি সহজ হবে।’
চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে আওয়ামী লীগের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল ৮ দিনের সফরে চীন যাচ্ছে বলে জানান সফরকারী দলের নেতা আবদুল মতিন খসরু।
আবদুল মতিন খসরুর নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য দীপংকর তালুকদার, অ্যাডভোকেট আজমত উল্লাহ, অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবীর কাওছার, রফিকুর রহমান, আমিরুল ইসলাম মিলন। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, উত্তরের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নাজমুল আলম, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ড. সেলিম মাহমুদ ও তরুণ কান্তি দাস, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অপরাজিতা হক ও বাসন্তি চাকমা এবং চার সাংবাদিক।

আবদুল মতিন খসরু বলেন, ‘চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দুটি কনফারেন্সে যোগ দিতে যাচ্ছি আমরা। সেখানে চীন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে রোহিঙ্গা ইস্যু নিয়ে চীনকে বাংলাদেশের পাশে দাঁড়াতে জোরালো আহ্বান জানানো হবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও সফরকারী দলের অধিকাংশ সদস্য।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 7 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 day আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 days আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক