হোম
লীড নিউজ

খালেদা জিয়া পুরো রমজানেই থাকবেন কোয়ারেন্টিনে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২০ ৪:৩৫ পূর্বাহ্ণ

Begum-zia-mknewsbd

ফাইল ছবি

নামাজ রোজা কোরআন পড়ে সময় কাটাবেন খালেদা জিয়া শারীরিক অসুস্থতা এবং করোনাভাইরাসের সংক্রমণের কারণে কারামুক্তির পর থেকেই কোয়ারেন্টিনে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কারামুক্ত হয়ে করোনার সংক্রমণরোধে চলমান সাধারণ ছুটি ও লকডাউনের কারণে এক মাসেও প্রয়োজনীয় চিকিৎসা শুরু করতে পারেননি। আগামী ঈদুল ফিতরের আগে দলের কোনো নেতাকর্মীর সাথে দেখাও করবেন না বিএনপি প্রধান। ফলে কারামুক্ত হয়ে এখন অনেকটা ঘর বন্দি হয়ে থাকছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

পরিবারের সদস্য, চিকিৎসক ও দায়িত্বশীল নেতারা জানান, মুক্তি পাওয়ার পর থেকেই বেগম খালেদা জিয়া কোয়ারেন্টিনে রয়েছেন। গত ৯ এপ্রিল আনুষ্ঠানিক কোয়ারেন্টিন শেষ হলেও করোনাভাইরাসের প্রকোপের কারণে তিনি এখনো কোয়ারেন্টিনেই থাকবেন। কোয়ারেন্টিনে থেকে নামাজ আদায়, রোজা রেখে, কোরআন শরীফ তেলাওয়াত এবং বই পড়েই সময় কাটাবেন তিনি।

দীর্ঘ ২৫ মাসের বেশি সময় কারাবন্দি থাকার পর গত ২৫ মার্চ মানবিক বিবেচনায় সরকার বেগম খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দিয়েছে। জামিনে মুক্ত হয়েই তিনি গুলশানের বাসভবন ফিরোজাতে গিয়ে উঠেন। এখন সেখানেই কোয়ারেন্টিনে রয়েছেন। কারামুক্ত হওয়ার এক মাস অতিক্রম হলেও এখনো বিএনপি চেয়ারপারসন দলের কোন নেতাকর্মীর সাথে সাক্ষাৎ করার অনুমতি দেননি। ঈদুল ফিতরের আগে কারো সাথে দেখা করবেন না বলেও জানিয়ে দিয়েছেন। মুক্ত হওয়ার পর পছন্দের চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করানোর ইচ্ছা থাকলেও সার্বিক পরিস্থিতির কারণে এখনো ভীষণ অসুস্থ বেগম জিয়া পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসা শুরু করতে পারেননি। ফলে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) প্রেস্ক্রিপশনেই চলছে চিকিৎসা। লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান তার চিকিৎসার সব কিছু তত্ত্বাবধান করছেন।

পরিবারের সদস্যরা জানান, কারামুক্ত হলেও এখনো তিনি ভীষণ অসুস্থ রয়েছেন। তবে মানসিকভাবে বেশ শক্ত। দেশের মানুষ ও দলের নেতাকর্মীদের খোঁজখবর রাখছেন নিয়মিত। কোন পরামর্শ থাকলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তাঁর বড় ছেলে তারেক রহমানকে জানাচ্ছেন। এছাড়া আত্মীয়-স্বজন বিশেষ করে ছেলেদের দুই বউ ও নাতনিদের সাথে ফোনে কথা বলছেন। নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, তাসবীহ-তাহলিল পাঠ ও বই পড়ে সময় কাটাচ্ছেন। ভাইয়ের স্ত্রী কানিজ ফাতিমা ও বোন সেলিমা ইসলাম সকালে ও সন্ধ্যায় এসে দেখা করে যাচ্ছেন। আর সার্বক্ষণিক সাথে থাকছেন গৃহকর্মী ফাতেমা ও নার্স।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ম্যাডাম এখন কোয়ারেন্টিনেই আছেন। যেহেতু গোটা জাতি শাটডাউনে আছে, চলাচল এবং সব কিছুই বন্ধ। ম্যাডাম উনার ব্যক্তিগত চিকিতসকদের সঙ্গে পরামর্শ করে চিকিৎসাধীন আছেন এবং এভাবে কোয়ারেন্টানে থেকে তিনি রমজানের রোজা পালন করবেন। রমজান উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুভেচ্ছা জানিয়েছেন বলেও জানান বিএনপি মহাসচিব।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার বিশেষজ্ঞ চিকিৎসক টিমের সদস্য প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ম্যাডামের শারীরিক অসুস্থতাটা আগের মতোই আছে। এটা বিভিন্ন কারণে হচ্ছে। হাত-পায়ের ব্যথা আগের মতোই আছে। আজকে হয়ত একটু ভালো থাকে আবার কালকে প্রচন্ড ব্যথা থাকে। ব্যথা উপশমের জন্য থ্যারাপি দেয়া হচ্ছে। উনার ডায়াবেটিস বেশ অনিয়ন্ত্রিত। ম্যাডাম বাংলাদেশ ও বৈশ্বিক করোনাভাইরাস সংক্রামণ পরিস্থিতি ও পরবর্তী অবস্থা নিয়ে উদ্বিগ্ন। বলে জানান তিনি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 3 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 3 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 13 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 16 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 20 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 23 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 23 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক