হোম
অপরাধ

স্বেচ্ছাসেবকলীগ বগুড়া থানা থেকে আসামি ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা   

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৪ ৩:৪২ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টার: বগুড়ার শাজাহানপুর মাঝিড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধাঃ সম্পাদক নুরুজ্জামান নুরুর বিরুদ্ধে থানায় ঢুকে হামলা করে মাদক মামলার আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।

শনিবার রাতের এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে আবারো থানায় হামলার জন্য মহাসড়কের পাশে অবস্থান নিলে নুরুসহ ৯ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মাঝিড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুজ্জামান নুরু, তার সহযোগী রহিমাবাদ বি-ব্লকের সাদ্দাম হোসেন রবিন, রহিমাবাদ দক্ষিণপাড়ার রমজান আলী, খলিশাকান্দির সাইদুর রহমান খোকন, খলিশাকান্দি দক্ষিণপাড়ার বোরহান উদ্দিন, মাঝিড়া মধ্যপাড়ার সেরাজুল ইসলাম, রহিমাবাদ উত্তরপাড়ার আমিনুল ইসলাম, কাটাবাড়িয়া মধ্যপাড়ার মো. মিতুল এবং সাজাপুর নতুনপাড়ার ওহাবুজ্জামান নাইম।

রোববার বিকালে নিজ কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্তী এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না। নুরুজ্জামান নুরু ও তার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র, মাদক, পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে তিনটি মামলার প্রস্তুতি চলছে। তাদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড চাওয়া হবে।

প্রেস ব্রিফিং ও স্থানীয় সূত্র জানায়, শাজাহানপুর থানার এসআই আনিসুর রহমানের নেতৃত্বে একদল ফোর্স শনিবার রাত ৯টার দিকে আড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি বার্মিজ চাকু ও দেশি অস্ত্রসহ হত্যা এবং একাধিক মামলার আসামি মিঠুনকে গ্রেফতার করেন। এ খবরে মিঠুনের লোকজন ক্ষুব্ধ হন। রাত ১০টার দিকে ২০-২২টি মোটরসাইকেলে মাঝিড়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান নুরুর নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনীর ৪০-৫০ জন সদস্য গ্রেফতার মিঠুনকে ছিনিয়ে নিতে থানায় প্রবেশ করেন।

তারা থানার মধ্যে অবস্থান করে তাণ্ডব শুরু করেন। ওসি শহিদুল ইসলাম থানায় এলে নুরু ও তার বাহিনীর সদস্যরা থানার সিঁড়িতে বসে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। সরে যেতে বললে তারা উত্তেজিত হয়ে ওসিকে ধাক্কা দিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালান। এতে কয়েকজন কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। পুলিশের তৎপরতায় পরিস্থিতি বেগতিক দেখে নুরু তার বাহিনীর সদস্যরা থানা থেকে পালিয়ে যান।

পরে আবারো মিঠুনকে ছাড়িয়ে নিতে থানায় হামলার জন্য নুরু ও তার লোকজন মাঝিড়াপাড়া এলাকায় নিজ বাড়ির কাছে মহাসড়কে অবস্থান নেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গেলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। একপর্যায়ে মহাসড়কে অবস্থানকারীদের ছত্রভঙ্গ করা হয়। ঘটনাস্থল থেকে নুরুজ্জামান নুরুসহ মোট নয়জনকে গ্রেফতার এবং ফেলে যাওয়া ৩৬টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরো জানানো হয়, জিজ্ঞাসাবাদে নুরুজ্জামান নুরু জানান, তার সহযোগী হাসান নাজমুলের বাড়িতে আগ্নেয়াস্ত্র আছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে নাজমুল পালিয়ে গেলে তার ঘর থেকে আট রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল, তিন বোতল ফেনসিডিল এবং এক কেজি গাঁজা পাওয়া যায়। ব্যাপক জিজ্ঞাসাবাদে নুরুজ্জামান নুরু জানান, তার বাড়িতে আরো একটি পিস্তল আছে। তার তথ্যমতে বাড়ির তিনতলার জলছাদে শপিং ব্যাগে সাত রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাঝিড়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান নুরুর বিরুদ্ধে হত্যা, অস্ত্রবাজি, জমি দখল, সরকারি কাজে বাধা, মাদকদ্রব্য আইনে অন্তত ১০টি মামলা রয়েছে। কিছুদিন আগে নুরু সরকারি টেন্ডারের দরপত্র চুরির অভিযোগে চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত হয়েছিলেন। তিনি বিএনপি, জামায়াত, শিবিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সমন্বয়ে সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন। তারা পুরো এলাকায় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 4 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 day আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 1 day আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক