হোম
অপরাধ

শিকল বন্দী অপহৃত শিশুকে উদ্ধার,৬ অপহরণকারী গ্রেপ্তার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ৬:৫৩ অপরাহ্ণ

ফাইল ছবি

সুনামগঞ্জ প্রতিনিধ: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আসামপুর গ্রাম হতে অপহরণের একমাস পর অপহৃত এক শিশুকে শিকলবন্ধী অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। অপহৃত শিশুটির নাম মো: ফাইজুর রহমান ফারকুল(১৩)।

সে উপজেলার দরগাপাশা ইউনিয়নের আসামপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে । গত ২৪ সেপ্টেম্বর রোজ রবিবার সন্ধ্যা ৬ টা থেকে রাত সাড়ে ৮ টায় অপহরণকারীর দলনেতা আব্দুল্লাহ আল আমিন টাকা নিতে গেলে পুলিশ থাকে ধাওয়া করে তাকে আটক করেন।

রবিবার ভোরে শান্তিগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে অপহৃত শিশুটিসহ ৬ অপহরণকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

উল্লেখ্য গত ২৫ আগষ্ট দুপুরে আসামপুর গ্রামের বিল্লাল আহমেদর বাড়ীর সামনে ডাউকা নদীর পাড় থেকে অজ্ঞতনামা ব্যক্তিরা এই শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় নিখোঁজ শিশুটির স্বজন গত ২৭ আগষ্ট শান্তিগঞ্জ থানায় একটি হারানো জিডি করেন। পরে অপহৃত শিশুর পিতা মোঃ আব্দুল গফুর বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে গত ১২ সেপ্টেবর শান্তিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, অপহৃত শিশু মো: ফাইজুর রহমান ফারকুল(১৩) গত ২৫ আগষ্ট দুপুরে আসামপুর গ্রামের বিল্লাল আহমেদের বাড়ীর সামনে ডাউকা নদীর পাড়ে গেলে অজ্ঞতনামা ব্যক্তিরা ঐ শিশুটিকে অপহরণ করে নৌকায় তুলে নিয়ে যায়।

ঘটনার পর থেকে মো: ফাইজুর রহমান ফারকুলের পিতা মোঃ আব্দুল গফুর সহ তাহার স্বজনরা শিশুটির সন্ধানে এলাকার বিভিন্ন জায়গাতে অনেক খোঁজাখুঁজি করে কোন সন্ধান পাননি। ।

পরে গত ২৭ আগষ্ট শান্তিগঞ্জ থানায় একটি হারানো জিডি করা হয় এবং গত ১২ সেপ্টেম্বর অপহিৃত শিশুটির পিতা বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে বিভিন্ন কৌশলে তদন্তে নামে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। একপর্যায়ে অপহরণকারীরা অপহৃত শিশু মো: ফাইজুর রহমান ফারকুল(১৩)”কে নির্যাতনের ভিডিও ধারণ করে তার পরিবারের ইমু নাম্বার পাঠাতে থাকে এবং তিনলাখ টাকা মুক্তিপন দাবী করে। এতে পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে অবহিত করেন।

ঘটনার পর থেকে মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এস আই কাজল চন্দ্র দেব সুনামগঞ্জ পুলিশের ঊধ্বর্তন কর্তৃপক্ষের দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তির মাধ্যমে তদন্ত শুরু করেন। গত ২৪ সেপ্টেম্বর থানা পুলিশের লোকজন ছদ্মবেশ ধারণ করে মুক্তিপনের টাকার লোভ দেখিয়ে অপহরণকারীদের সাথে যোগাযোগ শুরু করেন। অপহরণকারীদের কথা মতো পুলিশ ছাতক থানা এলাকার ধান ক্ষেতে দাবীকৃত টাকা রেখে আসেন। পরে শান্তিগঞ্জ থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা কাজল চন্দ্র দেবের নেতৃত্বে পুলিশ সদস্যরা

অপহরণকারীদের কথামতো ঘটনাস্থলে উপস্থিত হয়ে শান্তিগঞ্জ, ছাতক ও সিলেটের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের ৬ সদস্যকে আটক করেন। পরে অপহরণকারী চক্রের সদস্যেদের তথ্যের ভিত্তিতে অপহৃত শিশু মো: ফাইজুর রহমান ফারকুল(১৩)কে আজ ২৫ সেপ্টেম্বর সোমবার ভোরে ছাতক থানা এলাকার দক্ষিণ খুরমা ইউনিয়নের হরিশ্বরণপুর গ্রাম থেকে অপহরণকারী জুনেদ এর বাড়ীর দু’তলার ধানের গোলা থেকে শিকলবন্ধী শিশুটিকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত অপহরণকারীরা হলেন জেলার ছাতক উপজেলার হরিশ্বরণপুর গ্রামের আব্দুস সালামের পুত্র আব্দুল্লাহ আল আমিন ওরফে জুনেদ, একই গ্রামের আব্দুল কাদিরের পুত্র জিয়াউর রহমান, মৃত মদরিছ আলীর পুত্র আব্দুল সালাম, আব্দুল সালামের মেয়ে খাতিজা বেগম, জগন্নাথপুর থানা এলাকার কামারখাল গ্রামের বিল্লাল মিয়ার স্ত্রী মোছা: বেগম ও মুল পরিকল্পনাকারী একই গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে বিল্লাল মিয়া।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি খুবই সম্পর্শ কাতর ঘটনা। একটি শিশুকে অপহরণ করে দীর্ঘ ১ মাস পর শিকলবন্দী অবস্থায় অপহরণকারীর বাড়ির ধানের গোলার ভিতরে আটক করে রাখা শিশুটিকে উদ্ধার করা হয়। আমরা বিষয়টি আমাদের ঊধ্বর্তন কর্তৃপক্ষের দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তির মাধ্যমে তদন্ত কার্যক্রম শুরু করি এবং শিশুটিকে উদ্ধারসহ পুরো অপহরণচক্রকে সনাক্ত করে আটক করতে সক্ষম হয়েছি। গ্রেপ্তারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মুঞ্জর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন।#

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরে প্রকাশ্য দিনের বেলায় বৃদ্ধাকে হত্যা করে নগদ অর্থ ও
আইন-বিচার 20 hours আগে

সুনামগঞ্জে প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার
অপরাধ 20 hours আগে

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 2 days আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 2 days আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 2 days আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 2 days আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 2 days আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 2 days আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক