হোম
অপরাধ

ভাড়া চাওয়ায় বৃদ্ধ রিকশা চালককে যুবকের থাপ্পর

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৪ ১২:৪৩ পূর্বাহ্ণ

ফাইল ছবি

কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধি: রিকশা ভাড়া চাওয়াকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে এক বৃদ্ধ অটোরিকশা চালককে মারধর করেছে এক যুবক। বৃদ্ধকে মারধরের পরপরই প্রত্যক্ষদর্শীদের তোপের মুখে পড়েন ওই যুবক। এই ঘটনার ১ মিনিট ৮ সেকেন্ড দীর্ঘ একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

শনিবার (৩০মার্চ) বিকেলে জেলা শহরের চৌরাস্তায় এ ঘটনাটি ঘটে বলে ভিডিও সূত্রে জানা গেছে। এ নিয়ে আলোচনা, সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে।এদিকে বৃদ্ধ অটোরিকশা চালককে মারধরের ভিডিওটি ভাইরাল হওয়ার পর ওই যুবককের বিচার দাবি করেছেন নেটিজেনরা। তবে অভিযুক্ত যুবক ও ভুক্তভোগী অটোরিকশা চালককের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।

ঘটনার সময় এক প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, বৃদ্ধ রিকশাচালক কান্নাজড়িত কণ্ঠে পথচারীদের বলছেন ৩০ টাকা ভাড়া চাওয়ায় ওই যুবক আমাকে থাপ্পড় মারে এবং নোংরা ভাষায় গালিগালাজ করেন। এসময় বৃদ্ধ অটোচালক কান্নায় ভেঙ্গে পড়েন। আর বলতে থাকেন আমি কি দোষ করেছি, আমি রোজা আছি, কেন আমাকে থাপ্পড় মারলো?
বৃদ্ধকে থাপ্পড় মারার পর পথচারীদের তোপের মুখে পড়েন ওই যুবক। এসময় বৃদ্ধ রিকশা চালকের কাছে ক্ষমা চাইতে বললে যুবক বলে উঠে রিকশাওয়ালার দোষ, আমি কেন ক্ষমা চাইবো।
বৃদ্ধকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়ায় এরই মধ্যে ওই যুবককের বিচার চেয়ে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করতে থাকেন। আর তার কঠোর শাস্তি দাবি করেন যাতে ভবিষ্যতে আর কোন ব্যক্তির উপর এমন অমানবিক আচরণ করতে না পারেন।

আর নিরীহ মানুষের ওপর নির্যাতনের এরকম ঘটনা অহরহ ঘটছে জেলাজুড়ে। এসব ঘটনায় জড়িতদের বেশিরভাগ উঠতি বয়সের তরুণ-তরুণী। আইন প্রয়োগকারী সংস্থাগুলো তৎপরতা না বাড়ালে এই যুবসমাজকে নৈতিক স্খলনের হাত থেকে রক্ষা করা কঠিন হয়ে যাবে বলে মন্তব্য করেন সমাজ উন্নয়নকর্মী এস.এম. মনিরুজ্জামান মিলন।তবে গতকালের ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। কেউ অভিযোগ করলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.বি.এম ফিরোজ ওয়াহিদ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 4 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 day আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 1 day আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক