হোম
অপরাধ

বৈধ জমিতে অবৈধ বাধা আজাদের

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ৬:০৮ অপরাহ্ণ

ফাইল ছবি

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের কশবা গ্রামের বাসিন্দা মোঃ এমদাদুল হক (আব্বাস)। এক যুগেরও বেশি সময় ধরে ক্রয়কৃত সম্পত্তি ভোগ দখল করে আসলেও সম্প্রতি সে সম্পত্তিতে গৃহনির্মাণ কাজ শুরু করতে গেলে তাতে বাধা দেন একই গ্রামের মৃত আশরাফ আলী প্রাং এর পুত্র আজাদ আলী(৫০)। দিনমজুর এমদাদুল হক নিরুপায় হয়ে গ্রাম্য আদালতে বিচার প্রার্থনা করেন। তবে ওই বিচারকার্য রায় পর্যন্ত না পৌঁছালেও প্রতিপক্ষের দেওয়া নানা হুমকির কারনে গৃহনির্মাণ কাজ শুরু করতে পারেননি এমদাদুল।

এর কিছু দিন পর ভুক্তভোগী পরিবার জানতে পারেন যে তাদের বিরুদ্ধে উক্ত সম্পত্তির বৈধতার প্রশ্নে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আজাদ আলী। বিজ্ঞ আদালত দায়েরকৃত ওই মামলার তদন্ত প্রতিবেদনের জন্য ২৪/০৭/২০২৩ তারিখে মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনারকে(ভূমি) দ্বায়িত্ব দেন। তবে সবশেষে ওই তদন্তের দ্বায়িত্বভার পড়ে চেরাগপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) এর উপর। গত ০৯/১১/২০২৩ তারিখে মোঃ রুবেল হোসেন (ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা) সাক্ষরিত তদন্ত প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে, উক্ত মামলার সহিত দাখিলী কাগজপত্র, অত্রাফিসের রেকর্ড-রেজিষ্টারপত্রাদি পর্যালোচনা এবং উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সহযোগে গন্যমান ব্যক্তিবর্গের উপস্থিতিতে সরেজমিন তদন্ত করা হয়। সরেজমিন তদন্তকালে দেখা ও জানা যায় যে, নালিশী স্বরূপপুর মৌজার আরএস ৬৪০নং খতিয়ানের ২২৪২ নং দাগের ০.১০ একর সম্পত্তি মোঃ এমদাদুল হক ক্রয়সূত্রে প্রাপ্ত হয়ে ভোগ দখল করে আসছেন। নালিশী সম্পত্তি উক্ত মামলার বাদী/দরখাস্তকারী মোঃ আজাদ আলী কোনদিনই ভোগ দখলে ছিলেন না এবং বর্তমানেও নেই।

উক্ত মামলার বাদী নালিশী দাগের সম্পত্তির পরিবর্তে ওই একই মৌজার অন্য দাগে দখল ভোগ করেন। উক্ত তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে যাচাই অন্তে একমত পোষনপূর্বক পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গত ২৯/১১/২০২৩ তারিখে সেটি দাখিল করেন মহাদেবপুর সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা। দাখিলকৃত প্রতিবেদন অসংগতিপূর্ন ছিল এমন অভিযোগ এনে পুনরায় আপিল করেন আজাদ আলী।

জীর্নশীর্ন শরীরের এমদাদুল হকের অশ্রু ঝরা জল আর সৃষ্টিকর্তার প্রতি ভরসা এবং আইনের প্রতি অসীম শ্রদ্ধাই যেন শেষ সম্বল। তবে ওই পরিবারের সকলের দিন কাটছে ভয় আর নানান আতঙ্কে এমনই অভিযোগ এনে ভুক্তভোগী এমদাদুল হক প্রতিবেদককে বলেন, প্রায় ১৪ বছর ধরে উক্ত জমির ভোগ দখলে আছি, পৈতৃক সূত্রে কোন সম্পত্তি না পাওয়ায় বাড়ি তৈরির জন্য আমি খুব কষ্টের টাকা দিয়ে ওই জমিটুকু কিনেছি, কিন্তু আমাকে বাড়ি তৈরির কাজে একাধিক বার বাধা দেওয়া হয়েছে। কে বা কারা বাধা দিয়েছেন এমন প্রশ্নের জবাবে এমদাদুল হক আরো বলেন, প্রথমত আজাদ আলী বাধা দিলেও পরবর্তীতে তার আরো তিন ভাই আনোয়ার হোসেন, হায়দার আলী এবং হাফিজুর রহমান সংঘবদ্ধভাবে আমার কাজে বাধা প্রদান করেন।

তিনি আরো উল্লেখ করেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরির প্রভাব দেখিয়ে বিভিন্ন ভয়ভীতি এবং মারপিটের হুমকি দিয়ে আসছেন আনোয়ার হোসেন। ঘটনার সত্যতা উদঘাটনের তাগিদে আমরা উক্ত জমির দাতা মোঃ ইউনূস আলীর সাথে কথা বলেছি, এব্যপারে জানতে চাইলে তিনি জানান, সম্পত্তিটি আমাদের পৈতৃক, ২০/৬২/৭২ পরপর তিনটি খতিয়ানের মালিক আমরা। গত ১২/১৩ বছর আগে আমরা ১০ শতক জমি এমদাদুলের নিকট বিক্রি করেছি। জোরপূর্বক ভাবেই ওই জমি দখল চেষ্টা করছেন তারা।

এব্যাপারে স্থানীয় অর্ধশতাধিক ব্যক্তি জানান, ক্রয়সূত্রে ওই সম্পত্তির মালিক এমদাদুল হক। মূলত বাড়ি নির্মানের জন্য জায়গাটুকু ক্রয় করেছেন তিনি। বাড়ি তৈরির কাজে যারা বাধা দিয়েছেন তারা কখনোই ওই সম্পত্তির দখলে ছিলেন না। এছাড়া গ্রামের সকলকেই প্রায় জিম্মি করে রেখেছেন আনোয়ার হোসেন।প্রধানমন্ত্রী’র নাম ভাঙিয়ে এবং ভয় দেখিয়ে গ্রামে যে নৈরাজ্য সৃষ্টি করেছেন তা থেকে অতি দ্রুত পরিত্রাণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা এব্যাপারে অভিযুক্তদের মধ্যে মোঃ আজাদ আলীর সাথে কথা হলে তিনি জানান, বিবাদমান সম্পত্তি আমাদের পৈতৃক, আদালতে মামলা চলমান আছে, তবে ঘর নির্মান কাজে বাধা প্রদানের বিষয়টি অস্বীকার করেন তিনি।

পরবর্তীতে মুঠোফোনের মাধ্যমে অভিযুক্ত আনোয়ার হোসেনের সাথে কথা হলে তিনি জানান, ইউনিয়ন ভূমি সহকারী কমিশনার যে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তা আমাদের কাছে অসংগতিপূর্ন মনে হওয়ায় আমরা পুনরায় আপিল করেছি। বর্তমানে আদালতে মামলা চলমান রয়েছে। এমদাদুল হক ওই দাগে জমির মালিক ১.০৪ শতক, বাকি অংশ আমাদের পৈতৃক। বাড়ি তৈরির কাজে বাধা প্রদানের বিষয়টি তিনিও অস্বীকার করেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 7 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 day আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 days আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক