admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২০ ২:৫৭ অপরাহ্ণ
ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১২ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও ঠাকুরগাঁরও সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত করে।
সভায় জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট বিষয়ক তথ্যপত্র উপস্থাপন করেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সুব্রত কুমার সেন। সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকারসহ চিকিৎসকরা আলোচনায় অংশ নেন। এসময় আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিনুল ইসলাম।
সভায় করোনা ভাইরাস এবং এর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। করোনা ভাইরাস বিষয়ে আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বনের ওপরও গুরুত্বারোপ করা হয়। আরও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকসহ কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।