ডাঃ নুরল হক,বিরামপুর দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৬ ১২:৩৬ অপরাহ্ণ
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে সভা ও প্রচার পত্র বিলি ও মশার লার্ভা ধ্বংসের প্রতিষেধক ছেটানোর কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। সারা দেশের ন্যায় সচেতনতার অংশ হিসেবে গত কাল সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকায় এবং ঢাকা মোড়, অবসর সিনেমা মোড় ও পূর্ব পাড়া এলাকায় বিভিন্ন দোকানে ও পথচারীদের মধ্যে প্রচার পত্র বিলি করেন। এ সময় রাস্তায় জমে থাকা পানিতে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংসের প্রতিষেধক ছিটানো হয়।
সচেতনামূলক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি মহাদেশ এনামুল হক। তিনি ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং এডিস মশার প্রজনন স্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ।
উক্ত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা শাখার আমির হাফিজুল ইসলাম সেক্রেটারি আবু হানিফ পৌর শাখার আমির মামুনুর রশিদ সেক্রেটারি শাহিনুর রহমান উপজেলা কর্ম পরিষদ সদস্য আবুল বাশার জেলা ইউনিট সদস্য এহেছানুল হক প্রমুখ।