হোম
আইন-বিচার

রাজশাহীতে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ।

মাসুদ আলী পুলক,রাজশাহী ব্যুরো || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ

ফাইল ছবি

রাজশাহীতে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর চাপ সৃষ্টি, অর্থ দাবি এবং উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। অভিযোগের বিষয়গুলো তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকদের কেউ কেউ।

অভিযোগে দৈনিক উপচার পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের নাম এসেছে। তাদের মধ্যে নুরে ইসলাম মিলন, সুরুজ আলী, মাজহারুল ইসলাম চপল ও তন্ময় দেবনাথের নাম উল্লেখ করেছেন অভিযোগকারীরা। তবে এসব অভিযোগের সবকটির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগকারীদের দাবি, সাংবাদিকতার পরিচয়পত্র ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ প্রকাশের ভয় দেখানো এবং অর্থ দাবি করার ঘটনা ঘটেছে।

সম্প্রতি অর্থ দাবির একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার কথাও জানা গেছে। তবে অডিওটির উৎস, সম্পাদনা হয়েছে কি না এবং এতে যাদের কণ্ঠ রয়েছে বলে দাবি করা হচ্ছে, তাদের পরিচয় স্বাধীনভাবে যাচাই করা হয়নি। এ ছাড়া নুরে ইসলাম মিলন ও মাজহারুল ইসলাম চপলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মামলা থাকার দাবিও করা হয়েছে। এসব মামলার মধ্যে প্রতারণা, চেকসংক্রান্ত বিরোধসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

এদিকে গণমুক্তি পত্রিকার রাজশাহী ব্যুরোর দায়িত্বে থাকা মাজহারুল ইসলাম চপলের প্রকাশিত একটি প্রতিবেদন নিয়েও প্রশ্ন উঠেছে। প্রতিবেদনে সাংবাদিক মাসুদ রানা রাব্বানীকে শীর্ষ সন্ত্রাসী ও নানা ধরনের গুরুতর অভিযোগ প্রকাশ করা হয় বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে মাজহারুল ইসলাম চপল ওই সংবাদটি প্রকাশের কথা স্বীকার করেন। তবে প্রতিবেদনে যাকে নিয়ে অভিযোগ প্রকাশ করা হয়েছে, তার বক্তব্য নেওয়া হয়েছিল কি না, এ বিষয়ে তিনি জানান, সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া হয়নি।

প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলোর পক্ষে কী ধরনের তথ্য-প্রমাণ রয়েছে এবং সেগুলো কীভাবে যাচাই করা হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি। একই বিষয়ে রাজশাহী প্রেসক্লাবের যুগ্ন সাধারণ ও দৈনিক উপচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুরে ইসলাম মিলনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রকাশিত সংবাদের পক্ষে তার কাছে তথ্য ও প্রমাণ রয়েছে। তবে তথ্য-প্রমাণের ধরন এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া হয়েছিল কি না-এবং তিনি যে ৫ম শ্রেণী পড়ুয়া এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

অভিযোগের বিষয়ে রাজশাহী প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক ও দৈনিক উপচার পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক (ওয়েলডিং মিস্ত্রি) মোঃ সুরুজ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অফিসে গিয়ে কথা বলার কথা জানান। পরে তার পেশাগত ও শিক্ষাগত যোগ্যতা টু’পাস সম্পর্কে জানতে চাইলে তিনি প্রশ্নটির বিস্তারিত উত্তর না দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।
রাজশাহী প্রেসক্লাবের দখলদার সাধারণ সম্পাদক ও সাবেক জেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা মামুনের বক্তব্য জানতে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগগুলো নিয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। প্রেসক্লাবে সাক্ষাতে কথা বলবেন বলে জানান।

স্থানীয় সাংবাদিকদের একাংশের অভিযোগ, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিল করলে এতে পুরো সাংবাদিকতা পেশার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। তাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অভিযোগকে রাজনৈতিক বা ব্যক্তিগত বিরোধের বাইরে রেখে নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা থাকলে সেগুলোর প্রকৃত অবস্থা, পেশাগত পরিচয়ের বৈধতা এবং অভিযোগের পক্ষে থাকা নথি যাচাই করার দাবি জানান। পাশাপাশি অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে আলোচিত আলামিন হত্যা মামলার পলাতক আসামি নাইমুজ্জামান গ্রেপ্তার।
অপরাধ 6 hours আগে

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ ফের বন্ধ, উত্তরাঞ্চলে বিদুৎ সংকটের শঙ্কা।
জনদুর্ভোগ 7 hours আগে

পঞ্চগড়ের শিক্ষার্থীকে জিপিএ-৫ ও বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করে শিক্ষক
অপরাধ 7 hours আগে

সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া,মিলারের বিরুদ্ধে অভিযোগ।
অপরাধ 9 hours আগে

রাজশাহীতে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ।
আইন-বিচার 9 hours আগে

ডেঙ্গু রোধে সচেতনাতায় বিরামপুর মাঠে নেমেছে জামায়াতে ইসলাম।
রংপুর 16 hours আগে

পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ আমীলীগের নাঈমুজ্জামান আটক।
আইন-বিচার 16 hours আগে

নাগরিক ভাবনা: বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় ৫০ শতাংশ ছাড়: রাষ্ট্র কি
ঢাকা 19 hours আগে

ঠাকুরগাঁও পৌরসভার উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে ঠিকাদারদের সঙ্গে মতবিনিময়।
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক