হোম
অপরাধ

জেনারেটর চুরির সাথে জড়িতদের শাস্তির দাবীতে কৃষকদের মানববন্ধন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৪ ৯:১৯ অপরাহ্ণ

ফাইল ছবি

রতি কান্ত,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) থেকে অর্ধ কোটি টাকা মূল্যের উচ্চক্ষমতাসম্পন্ন জেনারেটর চুরি ও আত্মসাতের প্রতিবাদে এবং চুরির সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন করেছেন কৃষকরা।মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় কুড়িগ্রাম খামারবাড়ি অফিসের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করে কুড়িগ্রামের পাঁচ শতাধিক কৃষক-কৃষাণী।

মানববন্ধনে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রব সরকার রাজু, কুড়িগ্রাম সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মমিনুর রহমান মমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদের, কুড়িগ্রাম পৌরসভার মহিলা কাউন্সিলর সহিরন বেগম, চাষী নূরনবী সরকার, কৃষক শামীম আহমেদ, রেজাউল করিম রেজা প্রমুখ।

কৃষক রেজাউল করিম রেজা, শামীম আহমেদ ও নুরন্নবী সরকার বলেন, আমরা বিভিন্ন সুত্র ও পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদে জানতে পারি খামারবাড়ি থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন পুরোনো জেনারেটর চুরি হয়েছে।

বিষয়টি জানতে পেরে ১০/১২ জন কৃষক উপ পরিচালক শামসছুদ্দিন এর সঙ্গে দেখা করি। তখন উপপরিচালক শামসছুদ্দিন বিষয়টি স্বীকার করে বলেন জেনারেটর চুরি ও আত্মসাতের ঘটনা সত্য। জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার আশ্বাস দেন তিনি।

কিন্তু এখন দেখছি কর্তৃপক্ষ জেনারেটর চুরির ঘটনা ধামাচাপা দিতে ব্যস্ত।মানববন্ধনে বক্তারা খামারবাড়ি ক্যাম্পাস হতে চুরি যাওয়া জেনারেটর অবিলম্বে পুনরুদ্ধার না করলে এবং চুরির সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় না আনলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।

উল্লেখ্য, ২০২২ সালের জুন মাসে কুড়িগ্রাম অফিসের সাবেক উপপরিচালক আব্দুর রশিদ (বর্তমানে অবসরে) ও গাড়িচালক জহুরুক হক সহ কয়েকজন অসৎ কর্মচারীর যোগসাজশে জেনারেটরটি বিক্রি করে দেয়ার অভিযোগ ওঠে। প্রমাণ মেটাতে অফিসের সিসি ক্যামেরা বন্ধ রাখাসহ জেনারেটরের নথিপত্র সম্বলিত ফাইলও সরিয়ে ফেলা হয়। জেনারেটরের কক্ষ থেকে আলামত আড়াল করতে কক্ষটি একজন কর্মচারীকে বসবাসের জন্য বরাদ্দ দেওয়া হয়। বিষয়টি প্রকাশ হলে পরিস্থিতি সামাল দিতে অরেকটি ছোট জেনারেটর রেখে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।

এ নিয়ে কয়েকজন উপসহকারী কৃষি কর্মকর্তা ও সংক্ষুদ্ধ কৃষক পরবর্তী উপপরিচালক ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন। তবে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বদলে অভিযোগকারীদের কুড়িগ্রাম থেকে বদলি করা হয়।

তদন্তে জেনারেটর চুরির সত্যতা মিললেও শেষ পর্যন্ত বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে পড়েছেন জেলার কৃষকরা।কুড়িগ্রাম খামার বাড়ির সাবেক পিপিএম মোঃ মোতালেব বলেন, আমি ১৯৮৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত কুড়িগ্রাম খামার বাড়িতে কর্মরত ছিলাম।

আমি নিজের চোখে জেনারেটরটি বহুবছর দেখেছি। বিশাল আকৃতির উচ্চ ক্ষমতা সম্পন্ন জেনারেটরটি রাখার জন্যই খামার বাড়িতে জেনারেটর রুমটি নির্মাণ করা হয়েছিল।

ড্রাইভার জহুরুলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে জেনারেটর গায়েবের সকল রহস্য বেরিয়ে আসবে বলেও জানান তিনি।খামারবাড়ির বর্তমান উপ পরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন, আমি ছুটিতে আছি। আমার অফিসের সামনে জেনারেটর হারানোর বিষয়ে মানববন্ধন সম্পর্কে আমি কিছু জানি না।

তবে কিছুদিন আগে তিনি এই প্রতিবেদককে জানিয়েছিলেন, জেনারেটর হারানোর বিষয়টি জানামাত্র আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তাঁর এই মন্তব্যেও জেনারেটর চুরির সত্যতা প্রকাশ পায়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 8 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 day আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 days আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক