হোম
অপরাধ

কুড়িগ্রামে লকডাউন থাকা সত্বেও রাত ৯টায় ঋণের কিস্তি ছাড় দেয়নি আশা এনজিও।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২১ ৭:৩৮ অপরাহ্ণ

ফাইল ছবি

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুুুড়িগ্রাম প্রতিনিধিঃ করোনাভাইরাস পরিস্থিতির কারণে সরকার গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল রাত ১২ পর্যন্ত লকডাউন ঘোষনা করে প্রজ্ঞাপন জারি করেছেন। সরকার ঘোষিত লকডাউন উলিপুরবাসী স্বাগত জানিয়েছে। তবে নিম্ন আয়ের মানুষ ঋণের কিস্তি নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। লকডাউনের সিদ্ধান্তটি সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত। মানুষ লকডাউন পুরোপুরি মানলে করোনা সংক্রমণের হার কমে যাবে বলে তাদের ধারণা। তবে নিম্ন আয়ের মানুষজন চিন্তিত হয়ে পড়েছে কর্মহীন হওয়ার আশঙ্কায়। তবে আয় উপার্জন ব্যবসা বাণিজ্য বন্ধ থাকায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। বিভিন্ন এনজিও থেকে যারা ঋণ নিয়েছেন তারাও কিস্তি পরিশোধ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।

লকডাউন থাকা সত্বেও উলিপুর পৌরসভায় সেই নির্দেশনা অমান্য করে রাতে কিস্তি আদায়ের অভিযোগ উঠেছে বেসরকারি আশা এনজিও’র কেন্দ্র ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তার বিরুদ্ধে। এছাড়াও রাতে কিস্তির টাকা তোলার জন্য সদস্যদের বাড়িতে গিয়ে বসে থাকতে দেখা গেছে। ঠিক লকডাউনের ৪র্থ দিন বৃহস্পতিবার ৮ এপ্রিল রাত ৯ টায় কুড়িগ্রামের উলিপুরের নারিকেল বাড়ী খেয়ার পাড় এলাকায় আশা এনজিওর উলিপুর ৩ ব্রাঞ্চের মৌচাক দলের হাসিনা,হাফেজা,রহিমা,জাহানূর ও নাসিমা কিস্তি পরিশোধের হাত থেকে রেহাই পায়নি।

পৌরসভার নারিকেল বাড়ী খেয়ারপাড় এলাকার হাসিনা খাতুনের স্বামী হাফিজুর বলেন, সামান্য ব্যাটারিচালিত অটো রিক্সা চালেয়া আয় ওজগার করি। লকডাউনে যাত্রী না থাকায় এ্যাকেবারে ওজগার বন্ধ। আটোরিক্সা কিনতে মোর বউয়ের নামে আশা এনজিও থ্যাকি প্রায় ৫৬ হাজার টেকা ইণ নিচলং। সপ্তাহে ১ হাজার ৪শ টেকার কিস্তি দেওয়া নাগে। সমস্যার কথা জানাইলেও আইতত বাড়িত আসিয়া অফিসারেরা কিস্তির টেকার জন্য চাপ দিবার নাগছে। চাপত পড়িয়া ৮শ টেকা কিস্তি দিলোং আরো বাকী অইলো ৬শ টেকা তোমরা তো নিজে চোখে দেখলেন। তোমাক দেখি বইতো টেকা না তুলিয়া চলি গ্যালো ।

একই এলাকার ওই আশা’র সদস্য জাহানূর বেগমের স্বামী নজির হোসেন বলেন, ব্যবসার জন্য আশা থেকে ঋণ নিয়ে ছিলাম। কিন্ত লকডাউনের কারণে আমার আয় কম হওয়ায় টাকা পয়সার অভাবে পড়েছি। এমন অবস্থায় আশার মাঠ কর্মীরা রাতে ঋণের কিস্তির টাকার চাপ প্রয়োগ করছে। বৃহস্পতিবার রাতে বাড়িতে এসে তারা টাকা ছাড়া উঠে না। এদিকে ওই আশার সদস্য হাফেজা বেগমের স্বামী বলেন, চাউলের বস্তা শ্যাষ চাউল কেনার টেকা নাই চাপত পড়ি কিস্তি পরিশোধ করনো। আরও এক সদস্য নাসিমার শ্বাশুরি সালেহা বেগম বলেন,মোর ছাওয়াটা অটোরিক্সা চালেয়া আইজ মাত্র ৮০ টেকা কামাই করছে কিস্তির চাপত পড়িয়া সঞ্চয়ের টেকা ভাঙ্গেয়া কিস্তি দিলে।

শাখা ব্যবস্থাপক রেজাউল ও ঋণ কর্মকর্তা রুহুল আমিন দাম্ভিকতার সাথে সাংবাদিককে বলেন, আপনি কে? দেখি আপনার কার্ড! চলেন অফিসে ওখানে গিয়ে বলেন। লকডাউনে কিস্তির টাকা তোলার কোন বিধি নিষেধ নাই তাই রাতে কিস্তি নিতে এসেছি। এব্যাপারে আশা এনজিওর উলিপুর ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক ইব্রাহিম ইসলামের সাথে মুঠো ফোনে কথা হলে জানান, আমি ওনাদের রাতে সদস্যদের বাসায় যেতে বলিনি বিষয়টি দেখতেছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি বলেন,বিষয়টি অত্যান্ত দুঃখজনক কিস্তি পরিশোধের ব্যাপারে প্রতিটি এনজিওর সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা।
অপরাধ 1 hour আগে

বিএনপির নেতাকর্মী যদি মাদকের সাথে জড়িত থাকে, তাকেও গ্রেফতার করা
ঢাকা 16 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে অর্থ ফেরত না পেয়ে গরু নিয়ে যাওয়ায় উত্তেজনা।
আইন-বিচার 22 hours আগে

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে
রংপুর 24 hours আগে

কবিতা: আমি ভালোবাসার ফেরিওয়ালা।
কবিতা 1 day আগে

সাভার ডিবি উত্তর একটি টিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

দিনাজপুর পৌরসভার উন্নয়ন বিষয়ে আমাদের করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

রাজশাহীর চিহ্নিত সন্ত্রাসী রাকিবকে কারাগারে প্রেরণ।
অপরাধ 1 day আগে

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক