হোম
স্বাস্থ্য

বাংলাদেশের চার জেলা হটস্পট গার্মেন্টস অধ্যুষিত ঢাকা-না.গঞ্জ-গাজীপুর-নরসিংদী

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২০ ৯:২৮ পূর্বাহ্ণ

BD-4-Dist-korona-zone-mknewsbd

ফাইল ছবি

করোনা সংক্রমণে চারটি জেলা এখন হটস্পট। এগুলো হলো, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং নরসিংদী। আইইডিসিআর এর তথ্যমতে, ঢাকা মহানগরীতে করোনাভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি। নতুন করে সংক্রমিত এলাকা হয়ে উঠেছে গাজীপুর। গাজীপুরের পরই দ্রæত সংক্রমণ ছড়াচ্ছে নরসিংদী ও কিশোরগঞ্জে।

আর করোনার সংক্রমণ শুরুই হয় নারায়ণগঞ্জ থেকে। গতকাল শনিবার দুপুরে করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে রোগতত্ত¡, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, জেলাভিত্তিক বিশ্লেষণে নতুন রোগী আমরা যাদেরকে দেখতে পেয়েছি, তাদের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে ঢাকা শহরে, শতাকরা ৩২ ভাগ। এরপরই নতুন একটি সংক্রমিত এলাকা দেখতে পাচ্ছি গাজীপুর। গাজীপুরের পরই নতুন সংক্রমিত এলাকা নরসিংদী। এর পরের সংক্রমিত এলাকা কিশোরগঞ্জ।

ঢাকার সাভার, আশুলিয়া, মহানগরীর উত্তরা, বাড্ডা, মিরপুর, রামপুরা, কমলাপুর, বনানী এলাকায় রয়েছে কয়েকশ’ গার্মেন্টস কারখানা। এসব কারখানার শ্রমিকরা গত সপ্তাহজুড়েই বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। সামাজিক বা শারিরিক দূরত্ব না মেনে তাদের রাস্তায় অবস্থান করাতে চিকিৎসকসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। অথচ প্রশাসনকে এসময় একটুও তৎপর হতে দেখা যায়নি।

চলতি মাসের ৪ তারিখে হাজার হাজার গার্মেন্টস শ্রমিক পরিবহন বন্ধ থাকার পরেও পায়ে হেঁটে এবং ফেরিতে করে কর্মস্থলের দিকে আসে। ৫ এপ্রিল গার্মেন্টস কারখানা খোলার পর সমালোচনার মুখে আবার বেশ কয়েকটি বন্ধ করে দেয়া হয়। ওই সময় থেকেই গার্মেন্টস শ্রমিকদের বেপরোয়া আচরণে অনেকেই ক্ষুদ্ধ। এজন্য গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ কেও দায়ী করা হয়। তারা কেন কারখানা খোলার ঘোষণা দিয়ে শ্রমিকদের কর্মস্থলমুুখি করলো তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকেই। শুক্রবার রাতে বিজিএমইএ-এর পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে সরকারি অফিস খোলার আগে আর কোনো গার্মেন্টস কারখানা খুলবে না। অর্থাৎ এখনও আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি বলবৎ আছে। এই ছুটি বাড়তে পারে। সে মতেই ২৬ এপ্রিল গার্মেন্টস না খোলার সিদ্ধান্ত নিয়েছে বিজিএমইএ। এই সিদ্ধান্তকে অনেকে স্বাগত জানিয়ে বলেছেন, বিজিএমইএ এই ঘোষণা আগেই দিতে পারতো।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে গার্মেন্টস শ্রমিকদের কোনো নিয়মনীতির মধ্যে আনা যায়নি। যে কারণে লকডাউনের মধ্যেও তারা রাস্তা অবরোধ করে মিছিল বিক্ষোভ করেছে। হাজার হাজার মানুষ একত্রিত হয়ে ফেরিযোগে ঢাকা ফিরেছে। সে সময়ই আঁচ করা হয়েছিল এদের দ্বারা ব্যাপকহারে করোনা সংক্রমিত হতে পারে। শেষ পর্যন্ত তাই হতে চলেছে। যা ঢাকাসহ চার জেলার মানুষকেই শুধু নয়, গোটা দেশের মানুষকে আতঙ্কিত করে তুলেছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ইউরোলোজিস্ট ডা. আব্দুল আলীম ইনকিলাবকে বলেন, এটা খুবই দুঃখজনক। গার্মেন্টস শ্রমিকরা এভাবে লকডাউন ভেঙে বিক্ষোভ করলো আর আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা চেয়ে চেয়ে দেখলো। এতে করে আমরাই সংক্রমিত হবো, হচ্ছি। পরিস্থিতি ক্রমে ভয়াবহতার দিকে যাচ্ছে। নতুন করে গাজীপুর ও নরসিংদী করোনার হটস্পটে যুক্ত হওয়াকে তিনি স্বাভাবিক ঘটনা উল্লেখ করে বলেন, শ্রমিকরাই করোনাভাইরাসের জীবানু বহন করে নিজেদের কর্মস্থলে ছড়িয়ে দিয়েছে। এটা থেকে রক্ষার জন্য আরও আগে সতর্ক হওয়া উচিত ছিল।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 57 minutes আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 22 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 day আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 1 day আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক