এবিএম আহসানুর রহমান লাবু || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ
রোরবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ইনফ্লুয়েন্স জোনের বাইরে অবস্থিত ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর বাসিন্দাদের বাড়িঘরে ফাটল দেখা দেওয়ায় ক্ষতিপূরণ/অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দিনাজপুরের খনিজ সম্পদ সুষ্ঠু ব্যবহার ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চল অবহেলিত থাকবে না।
এছাড়াও আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য (দিনাজপুর -৫) আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হক এমপি, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসাসহ বিসিএমসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরো জানা যায় ক্ষতিগ্রস্ত ১৩টি গ্রামের মোট ২ হাজার ২৫টি পরিবারের মধ্যে পর্যায়ক্রমে ১০ কোটি ২০ লাখ ৪৫ হাজার টাকা বিতরণ করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. শাহ আলম।