হোম
অপরাধ

সপ্তাহের ব্যবধানে ঊর্ধ্বমুখী সবজি, কমেছে পেঁয়াজের দাম

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২০ ৮:২২ পূর্বাহ্ণ

vegetable-price-hi-mknewsbd

ফাইল ছবি

ঊর্ধ্বমুখী সবজি, কমেছে পেঁয়াজের দাম, সপ্তাহের ব্যবধানে ঊর্ধ্বমুখী রয়েছে সবজির বাজার। সবজিভেদে কেজিতে পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। শাকের বাজারেও বাড়তি দাম রাখতে দেখা গেছে বিক্রেতাদের। সবজির দাম বৃদ্ধি নিয়ে ভিন্নমত দেখা গেছে ক্রেতা-বিক্রেতার মধ্যে। অন্যদিকে, আগের চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মাংস, চাল, ডাল, তেল। অপরিবর্তিত আছে মাছ, মুরগি ও ডিমের বাজার। তবে সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০-৩০ টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দাম। শুক্রবার রাজরানীর রামপুরা, মালিবাগ, রেলগেট, খিলগাঁও, মতিঝিল টিঅ্যান্ডটি বাজার এবং ফকিরাপুল কাঁচা বাজার ঘুরে এসব চিত্র উঠে এসেছে। এসব বাজারে কেজিপ্রতি পাঁচ থেকে ১০ টাকা বেড়ে বরবটি ১২০ টাকা, চিচিঙ্গা ১০০ টাকা, সিম ৫০-৬০ টাকা, টমেটো ৪০-৫০ টাকা, কাঁচা মরিচ ১০০ টাকা, করলা ৮০-১০০ টাকা, উস্তে ১২০ টাকা, বেগুন ৬০-১০০ টাকা, গাজর বিক্রি ৪০-৫০ টাকা, পেঁপে ২৫-৩০ টাকা, কচুর লতি ৬০-৮০ টাকা, বড় কচু ৫০ টাকা, বিট ৩০-৪০ টাকা, শসা ৪০ টাকা, গাজর ৩০-৪০ টাকা, সিমের বিচি ১০০-১২০ টাকা কেজিদরে বিক্রি হয়। দাম বেড়েছে শাকের বাজারেও। বাজারে প্রতি আটি (মোড়া) কচু শাক ১০ টাকা, লাল শাক ১০-১৫ টাকা, মূলা ১৫ টাকা, পালং শাক ১৫ টাকা, লাউ ও কুমড়া শাক ৩০-৪০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। ১০ টাকা বেড়ে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা, জালি ৫০ টাকা, প্রতি পিস বাঁধাকপি-ফুলকপি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা। আগের চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ, মাংসের দাম। গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫৮০ টাকা, মহিষের মাংস ৬০০ টাকা, খাসির মাংস ৮০০ টাকা, বকরি ৭৫০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। অপরিবর্তিত আছে মুরগি ও ডিমের বাজার। এসব বাজারে প্রতিকেজি বয়লার বিক্রি হচ্ছে ১৩০ টাকা, লেয়ার ২০০ টাকা থেকে ২২০ টাকা, সাদা লেয়ার ১৭০ টাকা, সোনালি ২৫০ থেকে ২৬০ টাকা কেজিদরে। লাল ডিম প্রতি ডজন ৯০-৯৫ টাকা, দেশি ১৬০ টাকা, সোনালি ১৪০, হাঁস ১৩০-১৪০, কোয়েল প্রতি ১০০ পিস ২০০-২২০ টাকা দরে বিক্রি হয়। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে বিভিন্ন মাছ। বর্তমানে প্রতি এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ৫০ থেকে ১১০০ টাকা, ৭৫০ গ্রাম ওজনের ইলিশ ৬৫০ টাকা, ছোট ইলিশ আকারভেদে ৪০০ থেকে ৪৫০ টাকা কেজিদরে। এ ছাড়া প্রতিকেজি কাচকি ৩৫০ টাকা কেজি, মলা ৩৫০ টাকা, ছোট পুটি (তাজা) ৪৫০ থেকে ৫০০ টাকা, শিং ৩৫০ থেকে ৬০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪৫০ টাকা, চিংড়ি (গলদা) ৪৫০-৬৫০ টাকা, বাগদা ৪৫০-৯০০ টাকা, দেশি চিংড়ি ৩০০ থেজে ৪৫০ টাকা, রুই (আকারভেদে) ২৫০-৩৫০ টাকা, মৃগেল ২২০ থেকে ৩০০ টাকা, পাঙাশ ১৩০-১৮০ টাকা, তেলাপিয়া ১৪০-১৮০ টাকা, কৈ ১৮০-২০০ টাকা, কাতল ২২০-৩০০ টাকা কেজিদরে বিক্রি হতে দেখা গেছে। দাম কমেছে পেঁয়াজ ও রসুনের। এসব বাজারে কেজিপ্রতি ১০-৩০ টাকা পর্যন্ত পেঁয়াজের দাম। প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজিদরে। এক সপ্তাহ আগে এসব পেঁয়াজ বিক্রি হয়েছিলো ৭০-৮০ টাকা কেজিদরে। এছাড়া দাম কমে প্রতিকেজি চায়না মোটা পেঁয়াজ ৬০, রসুন দেশি ৯০ থেকে ১০০ টাকা, চায়না ১৪০-১৫০, তিন কোয়া রসুন ১৮০০, আদা ১৩০-১৪০ টাকা কেজিদরে। অন্যদিকে, আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে ভোজ্যতেল চাল ও মসলার বাজার। খোলা সয়াবিন (লাল) বর্তমানে বিক্রি হচ্ছে ৯৫ টাকা লিটার, খোলা সাদা সয়াবিন বিক্রি হচ্ছে ৯০ টাকা লিটার। অপরিবর্তিত আছে সরিষার তেল। খোলা সরিষার তেল বিক্রি হচ্ছে ২০০ টাকা লিটার। এসব বাজারে বস্তাপ্রতি ২৫০-৫০০ টাকা পর্যন্ত বেড়ে প্রতিবস্তা চিনিগুড়া চাল বর্তমানে বিক্রি হচ্ছে ৫০০০ হাজার থেকে ৫ হাজার ২৫০ টাকা, মিনিকেট (নতুন) চাল বিক্রি হচ্ছে ২৪৫০ টাকা, মিনিকেট (পুরানো) ২৫০০-২৫৫০ টাকা, আটাশ চাল ১৮৫০ টাকা, বিভিন্ন প্রকার নাজির চাল প্রতিবস্তা বিক্রি হচ্ছে ২২৫০ টাকা থেকে তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে। এসব বাজারে প্রতিকেজি এলাচ বিক্রি হচ্ছে ৪৬০০ থেকে ৫৫০০ টাকা কেজি দরে। অথচ এক/দেড় মাসে আগে এলাচ বিক্রি হয়েছিলো ২৭০০-৩০০০ টাকা কেজি দরে। বর্তমানে জয়ত্রী বিক্রি হচ্চে ৩৫০০-৩৬০০ টাকা কেজি দরে। এর আগে, জয়ত্রী বিক্রি হয়েছিল ১৭০০-১৮০০ টাকা কেজিদরে। জায়ফল গত দেড় মাসে দুইগুণ বেড়ে বর্তমান বাজারে তা বিক্রি হয় ৮০০ টাকা কেজি দরে। এর আগে, জায়ফল বিক্রি হয়েছিল ৪০০-৪৬০ টাকা কেজি দরে। দর বৃদ্ধি নিয়ে ক্রেতা-বিক্রেতার মাঝে রয়েছে ভিন্নমত। বিক্রেতারা বলছেন পণ্যের সরবরাহ কম হলে দাম বেড়ে যায়। ইমরান নামে শান্তিনগর বাজারের সবজি বলেন, এখন অনেক সবজির সিজন না হওয়ায় দাম বেড়েছে তাই খুচরা বাজারে এর প্রভাব রয়েছে। তানিশা নামে এ বাজারের এক ক্রেতা বলেন, রমজানকে সামনে রেখে বিক্রেতারা এখন সব কিছুর দাম বাড়তি রাখছেন। আগের সপ্তাহে মাংসের দাম বাড়ল সেসব দামেই বিক্রি হচ্ছে মাংস। এখন সবজির বাড়তি দাম। বাজার মনিটরিং করা না হলে এমনটাই হওয়া স্বাভাবিক।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 8 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 1 day আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক