হোম
স্বাস্থ্য

 করোনাভাইরাস প্রতিরোধে কোয়ারেন্টাইনে না গেলে ৩ মাসের জেল, স্থাস্থ্য অধিদপ্তর

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ মার্চ, ২০২০ ১:৫৩ অপরাহ্ণ

korona-virus-mknewsbd

ফাইল ছবি

করোনাভাইরাস প্রতিরোধে কোয়ারেন্টাইনে না গেলে ৩ মাসের জেল, স্থাস্থ্য অধিদপ্তর, বিশ্বব্যাপী মহামারী রূপে আবির্ভূত করোনাভাইরাস প্রতিরোধে কোয়ারেন্টাইনের শর্ত না মানলে শাস্তির ঘোষণা দিয়েছে স্থাস্থ্য অধিদপ্তর। জনস্বার্থে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, শর্ত না মানলে ৩ মাসের জেল, ৫০ হাজার টাকা জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। ১২ মার্চ, বৃহস্পতিবার জারি করা গণবিজ্ঞপ্তিতে সর্বোচ্চ সতর্কতার অংশ হিসেবে ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ প্রয়োগের ঘোষণা দিয়েছে অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে ওই আইনের বেশ কয়েকটি ধারা তুলে ধরে বলা হয়, এই ধারাগুলো না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সংস্থাটির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিদেশফেরত কিছু প্রবাসী বা তাদের সংস্পর্শে আসারা কোয়ারাইন্টাইনের শর্ত সঠিকভাবে মানছেন না, অনেকেই মিথ্যা ও গুজব রটিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তর তাদের সবাইকে আইন মোতাবেক এবং সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর শর্ত পালন করতে অনুরোধ করছে, এর ব্যত্যয় হলে শাস্তিমূলক ধারা প্রয়োগ করা হবে। এতে বলা হয়েছে, আইন অনুযায়ী কোন এলাকায় কেউ যদি সংক্রামক রোগে আক্রান্ত হয়েছেন বলে প্রতীয়মান হয় বা কেউ সংক্রামক রোগে মৃত্যুবরণ করেন বা কোনও ব্যক্তি, কোনও বাসগৃহ, প্রাঙ্গণ বা এলাকায় সংক্রামক রোগের অস্তিত্ব সম্পর্কে অবহিত হন, তাহলে তাকে বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট সিভিল সার্জনকে অবহিত করতে হবে। না হলে তিনি আইনের চোখে অপরাধী।

স্বাস্থ্য অধিদপ্তর সংক্রামক রোগের আক্রান্ত হয়েছেন এমন কোনও সন্দেহভাজন ব্যক্তিকে নির্দিষ্ট হাসপাতাল, অস্থায়ী হাসপাতাল, স্থাপনা বা গৃহে অন্তরীণ রাখা বা পৃথকীকরণ করতে পারবেন। এমনকি প্রয়োজনে কোন এলাকাকে সংক্রমিত এলাকা ঘোষণা করতে পারবে অধিদপ্তর। এতে আরো উল্লেখ করা হয়েছে, আইনে সংক্রামক রোগ যেন বিস্তার না করতে পারে সেজন্য উড়োজাহাজ, জাহাজ, জলযান, বাস, ট্রেন ও অন্যান্য যানবাহন দেশে যাতায়াত করা নিষিদ্ধ করা হয়েছে।

আইনের শাস্তি মূলক ধারায় রয়েছে, যদি কোনো ব্যক্তি এই আইনের অধীন কোনো অপরাধ সংঘটন করেন, তাহলে তিনি অনূর্ধ্ব ৩ (তিন) মাস কারাদণ্ডে বা অনূর্ধ্ব ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। যদি কেউ সংক্রামক রোগ সম্পর্কে মিথ্যা বা ভুল তথ্য দেয় তাহলে সেটি অপরাধ হিসেবে গণ্য করা হয় বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। আর তার জন্য দুই মাস কারাদণ্ড, বা ২৫ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। এই আইনের অধীনে কোনও অপরাধের জন্য ফৌজদারী কার্যবিধি প্রযোজ্য হবে। উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাসে আক্রান্ত রোগী। ইতোমধ্যে চীনের সীমা ছাড়িয়ে সারা বিশ্বের ১২০টিরও বেশ দেশে প্রায় ১ লাখ ২৮ হাজার মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ৪ হাজার ৯৭৩ জন। সুস্থ হয়ে এখন পর্যন্ত বাড়ি ফিরেছেন ৬৯ হাজারের বেশি মানুষ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 5 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 8 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 9 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 9 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 10 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 14 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 15 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 1 day আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক