হোম
অপরাধ

সন্তানকে অপহরণ করে স্ত্রীর কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ,আটক ২

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৪ ৭:২৮ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু,ব্যুরো প্রধান ঢাকা: সাভারে সন্তানকে অপহরণ করে স্ত্রীর কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ চেয়ে পুলিশের হাতে ধরা পরেছে স্বামীসহ দুই অপহরনকারী। এসময় অপহৃত শিশু ইমামুল (০৮) কে উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১২ টার দিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) আব্দুল্লাহিল কাফি। এর আগে গত ২২ এপ্রিল ইমামুলকে ফুসলিয়ে কৌশলে অপহরণ করা হলে গতকাল ২৩ এপ্রিল চাঁদপুর জেলার হাজীগঞ্জ এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতাররা হলেন- চাঁদপুর জেলার কঁচুয়া থানার পদুয়া পাটারী বাড়ি গ্রামের সুখ চাঁনের ছেলে মোঃ মুসলিম পাটোয়ারী (৩৮) ও তার সহযোগী একই থানার সাহেদপুরের গণি মাষ্টারের বাড়ির মৃত আব্দুল মতিনের ছেলে মোঃ মোশারফ হোসেন (৫২)। তারা দুই জনই ইমামুলকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে।

পুলিশ জানায়, বেশ কয়েক বছর আগে পারুল বেগম নামের নারী মুসলিম পাটোয়ারীকে বিয়ে করেন সাভারের ইমান্দিপুর এলাকায় বসবাস করছিলেন। পারুল বেগমের প্রথম পক্ষের সন্তান ইমামুল। তিনি ইমামুলকে নিয়ে মুসলিম পাটোয়ারীর সাথে ঘর-সংসার করছিলেন। হঠাৎ গত ২২ এপ্রিল ইমামুল নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে সাভার মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন পারুল বেগম। পরে অজ্ঞাতনামা এক ব্যক্তি পারুল বেগম এর মোবাইলে ফোন করে জানায় ইমামুল তার হেফাজতে রয়েছে ফেরত নিতে হলে ৫০ হাজার টাকা নিয়ে চট্টগ্রাম হালিশহর যেতে হবে।

পরবর্তীতে পারুলের দ্বিতীয় স্বামী মুসলিম পাটোয়ারী মোবাইল ফোনে স্ত্রীকে জানায় ইমামুলকে উদ্ধার করতে তিনি বি-বাড়িয়া গেলে তাকেও আটকে রেখেছে অপহরণকারীরা।খবর পেয়ে অভিযানে নামে সাভার মডেল থানা পুলিশের একটি টিম। পরে গতকাল দুপুর প্রায় ১২ টার দিকে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে মুসলিম পাটোয়ারী ও মোঃ মোশারফ হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

পরে মুসলিম পাটোয়ারী দেওয়া তথ্য মতে তার নিজ বাড়ি চাঁদপুরের কচুয়া থানার পাটারী বাড়ি এলাকা থেকে ইমামুলকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পারুল বেগম লিখিত অভিযোগ দিলে তা মামলায় নথিভুক্ত করা হয়। পরে আসামিদের দুপুরে আদালতে পাঠানো হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) আব্দুল্লাহিল কাফি বলেন, অপহৃত ইমামুল সাভারের ইমান্দিপুর চৌরাস্তা এলাকার পলাশের বাড়িতে মা পারুল বেগমের সাথে থাকতো। গত ২২ এপ্রিল তাকে পারুলের দ্বিতীয় স্বামী মুসলিম পাটোয়ারী ও মোশাররফ অপহরণ করে। প্রথমে তারা চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানাধীন অজ্ঞাতনামা একটি নির্মানাধীন বিল্ডিংয়ে এবং পরে তাকে মুসলিম পাটোয়ারীর নিজ বাড়িতে হত্যা করার ভয় দেখিয়ে আটকে রাখা হয়। পরবর্তীতে অন্য সিম ব্যবহার করে বিভিন্ন কৌশল অবলম্বন করে পারুল বেগমের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তারা।

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাহিদুল ইসলাম, সাভার মডেল থানার ওসি শাহজামানসহ সাভার মডেল থানার বিভিন্ন কর্মকর্তারা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 3 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 24 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 day আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 1 day আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক