admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৪ ১:৫৬ অপরাহ্ণ
মিরু হাসান,স্টাফ রিপোর্টার: বগুড়ায় ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার সকালে শহরের মাটিডালী এলাকা থেকে একটি ট্রাক থেকে এ গাঁজা উদ্ধার করা হয়৷
গ্রেপ্তারকৃতরা হলেন- নীলফামারীর ডিমলার ছোট খাতা এলাকার রুবেল মিয়া এবং লালমনিরহাটের হাতিবান্ধা পূর্ব সিন্দুনা এলাকার নজরুল ইসলাম খান। এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে রংপুর থেকে পাবনাগামী একটি ট্রাকে(ঢাকা মেট্রো- ড-১৪-১৮৪৯) গাঁজা বহন করছে।সেই সংবাদের ভিত্তিতে মাটিডালীতে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার এবং ট্রাক জব্দ করা হয়।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।