হোম
অপরাধ

সালিশে বসে দুই পক্ষ জড়াল সংঘর্ষে, আহত ৪০

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৪ ৫:১৭ পূর্বাহ্ণ

ফাইল ছবি

সাদ্দাম উদ্দিন রাজ,রায়পুরা,নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় একটি সালিশ বৈঠক চলাকালে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত পান্থ হাজারী (২৬) নামের এক যুবককে উদ্ধার করে ঢাকা পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ নামাপাড়া এলাকার হাজারী বাড়ি ও নয়াগাজী বাড়ির বিএনপি নেতা শফিক আহমেদের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

জানা গেছে, সকাল ১১টা থেকে বিকেল ৫ পর্যন্ত ছয় ঘন্টা চলা সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আহত, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রায়পুরা ও বেলাব থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত একটি ব্রিজের নিজের অংশে থাকা মৌচাক থেকে মধু সংগ্রহ নিয়ে বেলাল উপজেলার ইব্রাহীমপুর ও রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকার যুবকদের মধ্যে বিরোধ তৈরী হয়। এরই জেরে উভয় এলাকার যুবকরা প্রতিপক্ষের এলাকায় গিয়ে লাঞ্ছিত হন। গত মঙ্গলবার (২ এপ্রিল) ইব্রাহীমপুরের এক যুবক মাহমুদাবাদ এসে মোটরসাইকসহ স্থানীয় শফিক আহমেদ অনুসারীদের হাতে আটক হয়।

আটক হওয়া ওই যুবক সর্ম্পকে মাহমুদাবাদ এলাকার দিল মিয়া হাজারীর মেয়ের ভাসুর। পরে খবর পেয়ে দিল মিয়া হাজারী ও মিলন হাজারী গিয়ে তাদের আত্মীয় ওই যুবককে ছাড়িয়ে আনেন। এরই জেরে হাজারী বাড়ির লোকজনের সঙ্গে নয়াগাজীর বাড়ির শফিক আহমেদ লোকজনের ঝগড়া হয়।

পরে দুই পক্ষের বিরোধ মীমাংসার জন্য আজ বৃহস্পতিবার মির্জাপুর ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে সালিশ বৈঠক হয়। বৈঠক চলাকালে উভয় পক্ষ উত্তেজিত হয়ে বল্লম, লাঠি নিয়ে সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে হাজারী বাড়ির পক্ষ নিয়ে সংঘর্ষে জড়ান ইব্রাহীমপুরের লোকজন। হামলায় উভয় পক্ষের ৪০ জন আহত, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ঘটনা ঘটেছে।

এদিকে রায়পুরা ও বেলাব উপজেলার দুটি গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়া সংঘর্ষ বন্ধে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা সর্বাত্মক চেষ্টা চালাই। পরে বিকেল পাঁচটার পর উভয় পক্ষ বাড়ি ফিরে যান। মোশারফ হাজারী বলেন, বিএনপি নেতা শফিক আহমেদের নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালাই। এতে আমাদের ২০ জন আহত হয়েছে। এঁদের মধ্যে গুরুতর আহত পান্থ হাজারীর অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলে মুঠোফোনে জানান শফিক আহমেদ। তিনি বলেন, হাজারী বাড়ির লোকজন হামলা চালালে আমার লোকজনও পাল্টা জবাব দেয়। এ সময় তাদের হামলায় আমিসহ ১৫জন আহত হই।

মির্জাপুর ইউপি মেম্বার রিপন মিয়া বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে সালিশে বসে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। হামলায় আমার স্ত্রীও আহত হয়েছে। বর্তমানে সে ঢাকায় ভর্তি আছে।

বিকেলে উপজেলা মাহমুদাবাদ এলাকা পরিদর্শনে আসেন নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী, সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম, রায়পুরা থানার ওসি সাফায়েত হোসেন পলাশ।

সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম বলেন, তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকা শান্ত আছে। পরবর্তী সহিংসতা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 4 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 day আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 1 day আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক