হোম
অপরাধ

নাশকতা মামলার আসামি ইউএনও অফিসের অপারেটর বিরুদ্ধে অভিযোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৪ ৮:৫৪ অপরাহ্ণ

ফাইল ছবি

সুনামগঞ্জ প্রতিনিধি: তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসে উদ্যোক্তা হিসেবে কর্মরত মো: এনায়েত হোসেন পাঠোয়ারীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে লিখিত অভিযোগ করেছেন তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি -সাধারণ সম্পাদক।

আওয়ামীলীগ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র ও অপচেষ্টায় জড়িত থাকার অভিযোগে তাহিরপুর থানার দায়েরকৃত সন্ত্রাস ও নাশকতা মামলার আসামি মো: এনায়েত হোসেন পাটোয়ারীকে রাষ্ট্রীয় ও স্থানীয় আইন-শৃঙ্খলার স্বার্থে এমন অভিযোগ করেছেন বলে জানান আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

রবিবার (০৪ ফেব্রুয়ারী) তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা পারভীন বরাবরে এ লিখিত অভিযোগ দায়ের করেন তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহীনুর তালুকদার ও সাধারণ সম্পাদক বাবুল মিয়া। উল্লেখ্য, এর আগে একই বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরেও লিখিত অভিযোগ দেয়া হয়।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসে উদ্যোক্তা হিসেবে কর্মরত মো: এনায়েত হোসেন পাঠোয়ারী সহ তার পরিবারের সদস্যরা বিএনপি-জামায়াতের সক্রিয় কর্মী। বিগত ৪ নভেম্বর ২০১৮ ইং তারিখে আ:লীগ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য বিভিন্ন অপতৎপরতায় লিপ্ত ছিল। ঐ সময় তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক ঝাড়ু ও জুতা মিছিলে অংশগ্রহণ করে আইন-শৃঙ্খলার অবনতি করার চেষ্টায় জড়িত ছিল।

যার ফলে এনায়েত পাটোয়ারী ও তার ভাইয়ের বিরুদ্ধে তাহিরপুর থানায় নাশকতার মামলা নেওয়া হয়, যা এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে । চলমান বিভিন্ন সরকার বিরোধী আন্দোলনে তার পরিবার সক্রিয় ভাবে জড়িত। এনায়েত হোসেন পাঠোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে উদ্যোক্তা হিসেবে কম্পিউটার অপারেটর হিসেবে দায়িত্ব পালন করে । গুরুত্বপূর্ণ এ অফিসের সকল প্রকার ই-মেইল এনায়েত পাঠোয়ারীর নজরে আসায় বর্তমান আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাঁধাগ্রস্থ হওয়ার আশঙ্কায় রাষ্ট্রীয় ও স্থানীয় আইন-শৃঙ্খলার স্বার্থে এনায়েত পাটোয়ারীকে ইউএনও অফিস হইতে সরানো আবশ্যক।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, এনায়েত পাঠোয়ারীকে ইউএনওর সঙ্গে উপজেলার বিভিন্ন জায়গায় দেখা যায়। অফিসিয়াল অনেক কাজেও তাকে সঙ্গে রাখা হয়। ইউএনও, র নাম ভাঙ্গিয়ে এনায়েত বিভিন্ন অনিয়ম দুর্নিতি ও বাণিজ্যর সাথে জড়িত রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা পারভীন বলেন, অভিযোগ পেয়েছি, তবে এ বিষয়ে আমি কোনো কথা বলতে রাজি নই।

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, এনায়েত উদ্যোক্তা হিসেবে উপজেলা পরিষদে কাজ করার কথা, কিন্তু এ পর্যন্ত সে কোনো উদ্যোগ গ্রহন করতে পারে নাই। তার বিষয়ে লিখিত ও মৌখিক একাধিক অভিযোগ পেয়েছি। এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 8 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 1 day আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক