admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৩ ৮:৫৮ পূর্বাহ্ণ
রতি কান্ত রায়,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদরে পৃথক অভিযানে দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশের একটি চৌকস টিম।
১৭ ডিসেম্বর (রবিবার) রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা হতে ৩ বছর ৬ মাসের সাজা প্রাপ্ত পলাতক আসামি ইমতিয়াজ জামান অয়নকে ও রাত ২টার দিকে ২ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী রিয়াজ আলীকে হলোখানা ইউপির ভেরভেরী গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই শাহীন, এএসআই শওকত আলী সিদ্দিক ও এএসআই মিল্টন তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃর্ত আসামি ইমতিয়াজ জামান অয়ন
কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনাল স্মৃতি হোটেল এলাকার মাহাবুবুল আলমের ছেলে ও রিয়াজ আলী বেলগাছা ইউপির পলাশবাড়ী পশ্চিমপাড়া গ্রামের তনর আলীর ছেলে।
১৭ ডিসেম্বর (রবিবার) রাতে পৃথক অভিযানে দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন এএসআই শাহিনুর রহমান শাহীন।