হোম
অপরাধ

ঠাকুরগাঁওয়ে টিসিবির পণ্য বিতরণে ব্যাপক অনিয়ম

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৩ ২:৪৯ অপরাহ্ণ

ফাইল ছবি

কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি ও বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এতে ক্ষুদ্ধ সুবিধা ভোগীসহ সংশ্লিস্ট ইউনিয়নের জনপ্রতিনিধিরা। আর অনিয়মের বিষয়টি খুতিয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের।

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী কর্মকর্তা বিপুল কুমারের সাক্ষরিত টিসিবি পন্য বিক্রয়ের ক্যালেন্ডার থেকে জানা যায়, গেল ৭ অক্টোবর ওই উপজেলার দুওসুও ইউনিয়ন পরিষদে সুবিধাভোগীদের মাঝে টিসিবি পন্য বিতরণ করা হবে। কিন্তু সেদিন পন্য বিতরণ করা হয়নি।

পরে গতকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর) সংশ্লিস্ট ডিলারের ইচ্ছেমত স্থান পরিবর্তন করে তা বিতরণ করা হয় ইউনিয়ন পরিষদ ব্যতিত অন্যস্থানে। অথচ প্রশাসনের তালিকায় স্থান দেয়া ছিল ওই উপজেলার দুওসুও ইউনিয়ন পরিষদ।
তারপরেও টিসিবি পন্য বিতরণ হচ্ছে বিভিন্নভাবে খবর পেয়ে ইউনিয়ন পরিষদ চত্বরে ছুটে আসেন সুবিধাভোগীদের মধ্যে অনেকেই। প্রচারণা ছাড়াই এক স্থানের পণ্য অন্য স্থানে বিতরণের ফলে অনেক ক্রেতা নির্দিষ্ট স্থানে পণ্য কিনতে গিয়ে খালি হাতে ফিরছেন। আবার অনেকেই হয়রানি শিকার হয়ে টিসিবির পন্য নিতে ছুটে গেছে ডিলারের মনোনীত স্থান বালিয়াডাঙ্গী উপজেলার পল্লী বিদ্যুত জোনাল অফিসের সামনে। এমন অসস্থায় ক্ষুদ্ধ জনপ্রতিনিধিরাও।

এসময় পণ্য ক্রয়ে এসে কার্ডধারিরা অভিযোগ করে বলেন, ইউপি সদস্যরা আগেই জানিয়েছে ইউনিয়ন পরিষদ থেকে টিসিবি দেয়া হবে। অটোভাড়া করে এসে এখন জানতে পারছি পরিষদ থেকে ১০ কিলোমিটার দুরে টিসিবি দেয়া হচ্ছে। এতো খরচ করে টিসিবি নেয়ার চেয়ে না নেয়া ভাল। শুধু হয়রানী করা ছাড়া কিছু না। সরকারি মাল কম দামে পাওয়ার আশায় আসলেও না নিয়ে বাড়ি ফিরতে হয়েছে।

ওই ইউনিয়নের ইউপি সদস্য আশরফুল ইসলাম, মুক্তাদুর রহমান, মাহবুব আলম, রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, কাগজে কলমে আছে টিসিবির পন্য বিক্রি করা হবে ইউনিয়ন পরিষদ চত্বরে। কিন্তু ডিলার কাউকে অবগত না করে তার ইচ্ছেমতো দশ কিলোমিটার দুরে গিয়ে পন্য বিক্রি করেছে। এতে অনেক সুবিধাভোগীরা বঞ্চিত হয়েছে। সুবিধাভোগীরা খবর পেয়ে পন্য ক্রয়ে ছুটে আসে ইউনিয়নে কিন্তু আমরা তার উত্তর দিতে পারিনি। আর এটি করা হয়েছে পণ্য লুট করতেই। বিষয়টি দুঃখজনক জানিয়ে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তারা।

অভিযোগের বিষয়ে দুওসুও ইউনিয়নের টিসিবি পণ্যের নির্ধারিত ডিলার রোকনুজ্জামান সায়েদী দাবি করে বলেন, কোন স্থানে পন্য বিক্রি করা হবে তা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে। তিনি অনুমতি দিয়েছেন বলেই স্থান পরিবর্তন করা হয়েছে তবে অনিয়ম করে বিক্রির কোন সুযোগ নেই বলে জানান তিনি।

আর দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো: সোহেল রানা জানান, কাগজে-কলমে আমি জানি টিসিবি পণ্য পরিষদ থেকে বিক্রি করা হবে। তাই আমি কার্ডধারীদের অবগত করেছি। তারা আসছে পণ্য কিনতে কিন্তু ডিলারের কোন খোঁজ নেই। ডিলার আমার কথা শুনছে না তার মত করে সে টিসিবি বিক্রি করছে। জেলা প্রশাসক বিষয়টি নজরে এনে ব্যবস্থা নিবেন এমন আশাবাদি তিনি।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার বলেন, সুবিধাভোগীদের স্বার্থে সার্বিক বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 14 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 2 days আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 days আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক