admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৩ ৭:৪২ অপরাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা।এ সময় তাদের কাছে থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।সান্তাহার পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক রকিব হোসেন জানাযা, শুক্রবার ভোর রাত সাড়ে ৪ টায় সান্তাহার পৌর শহরের সাইলো সড়কের যুগিপুকুর সংলগ্ন পাকা সড়কের উপরে দুই ব্যক্তি মাদক বেচাকেনা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়।
এ সময় ঘুটুর সাথে দাঁড়িয়ে থাকা অজ্ঞাত একজন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পরে ঘুটুর দেহে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে ২ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।এ বিষয়ে আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।