হোম
অপরাধ

বগুড়ায় নববধূকে ধর্ষণ মামলায় স্কুল শিক্ষক সাময়িক বরখাস্ত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৩ ৭:৩৭ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, ষ্টাফ রিপোর্টার: বগুড়ায় নববধূকে ধর্ষণে সহযোগীতার অভিযোগে করা মামলার আসামি হওয়ায় শিক্ষক মঞ্জুরুল হককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (২৩ আগস্ট) দুপুরের পর বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান চৌধুরীর সই করা সাময়িক বরখাস্ত পত্রটি হাতে পেয়েছেন স্কুলশিক্ষক মঞ্জুরুল হক।

মঞ্জুরুল হক ধুনট উপজেলার নলডাঙ্গা গ্রামের লোকমান হোসেনের ছেলে এবং নিমগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বগুড়া শহরের মালগ্রাম উত্তরপাড়ার এক নারীকে (২৭) ১৭ মার্চ বিয়ে করেন শাজাহানপুর উপজেলার ফুলতলা গ্রামের মোবারক আলীর ছেলে এরশাদ আলী (৩৪)।

বিয়ের পর মেয়েটি ১ এপ্রিল পর্যন্ত স্বামীর বাড়িতে ছিলেন। এ অবস্থায় বিয়ের একদিন পর ১৮ মার্চ মেয়েটির সঙ্গে গোপনে বিবাহবিচ্ছেদ (তালাক) করেন তার স্বামী এরশাদ আলী। কিন্তু তালাকের বিষয়টি গোপন রেখে এরশাদ আলী স্বামী ও স্ত্রী হিসেবে সহবস্থান করতে থাকেন। একপর্যায়ে ১ এপ্রিল মেয়েটিকে তালাকের কাগজ হাতে ধরিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন এরশাদ আলী।

এ ঘটনায় ৪ জুন মেয়েটি বাদি হয়ে এরশাদ আলী ও তার মা-বাবা সহ ৬ জনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় ধর্ষণ মামলা করেন। মামলার আর্জিতে নববধূকে ধর্ষণে সহযোগীতার অভিযোগ এনে স্কুলশিক্ষক মঞ্জুরুল হককে ৩ নম্বর আসামি করা হয়েছে। স্কুলশিক্ষক মঞ্জুরুল হক মামলার প্রধান আসামি এরশাদ আলীর ভগ্নিপতি। এ মামলায় মঞ্জুরুল হক ২০ জুলাই বগুড়া আদালতে হাজির হলে বিচারক তাকে কারাগারে পাঠান। এরপর ৯ আগস্ট উচ্চ আদালতে থেকে মঞ্জুরুল হক জামিনে মুক্ত হন।

এ বিষয়ে স্কুলশিক্ষক মঞ্জুরুল হক বলেন, আত্মীয়তার সূত্রে ওই বিয়ের কাবিননামায় (নিবন্ধন) সই করেছিলাম। এ কারণে আমাকে মামলায় আসামি করা হয়েছে। আমি সাময়িক বরখাস্তপত্রটি হাতে পেয়েছি।ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান বলেন, চাকরির নিয়ম অনুযায়ী মঞ্জুরুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ১৬ আগস্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পত্র পাঠানো হয়েছিল।

তিনি ২০ আগস্ট ওই শিক্ষকের সাময়িক বরখাস্তপত্রে সই করেছেন। বুধবার বরখাস্ত পত্রটি ওই শিক্ষকের হাতে পৌঁছানো হয়েছে। সাময়িক বরখাস্তকালিন নিয়ম মতো খোরাকি ভাতা পাবেন তিনি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 5 hours আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 16 hours আগে

বাল্যবিবাহ প্রতিরোধে বীরগঞ্জে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত।
রংপুর 16 hours আগে

সান্তাহারে মোবাইলে ডেকে হত্যা চেষ্টা, কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম।
অপরাধ 17 hours আগে

টিচার্স এ্যাসোসিয়েশন সংবর্ধনা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি গোলাম যশোর-৪
খুলনা 18 hours আগে

দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার।
আইন-বিচার 19 hours আগে

সুনামগঞ্জের জাদুকাটা চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে।
অপরাধ 19 hours আগে

শ্রমিকদের কণ্ঠে আজও একই আকুতি আমরা সহানুভূতি চাই না, চাই
জনদুর্ভোগ 20 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে চলন্ত ট্রেনে ৩৮৫পিস ইয়াবাসহ ২জন মাদক কারবারি আটক
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক