admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৩ ৯:০৬ অপরাহ্ণ
মো: লিটন উজ্জামান,কুষ্টিয়া প্রতিনিধি: ২২ আগস্ট বুধবার কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ বেলাল হোসেনের তীক্ষ্ণ দিক নির্দেশনায় বিভাগীয় টিমকে সাথে নিয়ে
কুষ্টিয়া সদর থানাধীন আড়ুয়াপাড়ায় এরশাদ নগর আশ্রয়ন প্রকল্প এলাকায় অভিযান পরিচালনা করেন,গাঁজার গাছসহ দুইজনকে আটক করেন আড়ুয়া পাড়ার মৃত অরুণ কুমার নন্দীর পুত্র অজিত কুমার নন্দী ৫৫কে মাদকদ্রব্য আইন ২০১৮ সালের ৩৬ এর (৫) ধারা মোতাবেক মোবাইল কোটে মামলা হয়, মামলা নং ৪৪৮, অজিত কুমার নন্দীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন
দ্বিতীয় আসামি এরশাদনগর আশ্রয়ন প্রকল্পের চাঁদ আলীর পুত্র মোঃহিরু রহমান সবুজ( ৩৬) একই ধারায় মাদকদ্রব্য আইন ২০১৮ সনের ৩৬এর (৫) ধারায় মোবাইল কোটে মামলা হয়, মামলা নং ৪৪৭ বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজার গাছ রোপনের অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০০ টাকা অর্থদণ্ড
অনা দায়ে আরো পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন,
কাজী শারমিন নেওয়াজ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
ও সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া,
তারিখ ২২/০৮/২০২৩ ইং
বিভাগীয় টিমকে সাথে নিয়ে অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে” ক” সার্কেলের পরিদর্শক মোহাম্মদ বেলাল হোসেন সাংবাদিকদের বলেন আমাদের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে